ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৭ পিএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৪ পিএম
অনলাইন সংস্করণ

নিউক্লিয়াস পার্টিতে যুক্ত হল নতুন মুখ

ইফতেখার আহমেদ খান। ছবি : সংগৃহীত
ইফতেখার আহমেদ খান। ছবি : সংগৃহীত

দেশ ও জাতির উন্নয়নে কাজ করার লক্ষ্যে গত মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গঠিত হয় নতুন রাজনৈতিক দল নিউক্লিয়াস পার্টি অব বাংলাদেশের (এনপিবি)। এ দলের আহ্বায়ক অধ্যাপক এম সিদ্দিক হোসাইন ও সদস্য হিসেবে আছেন ক্রিমিনোলজিস্ট এসএমডি জিদান।

এই দুইজনের পর এবার কেন্দ্রীয় নিউক্লিয়াসে নতুন মুখ হিসেবে যুক্ত হয়েছেন ইফতেখার আহমেদ খান। রোববার (১৫ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।

এতে বলা হয়, সূক্ষ্ম পর্যালোচনা ও বিচার বিশ্লেষণের মাধ্যমে ‘ইফতেখার আহমেদ খান’-কে কেন্দ্রীয় নিউক্লিয়াসে নেতৃত্ব দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। ইফতেখার আহমেদ খান কেন্দ্রীয় নিউক্লিয়াসে যুক্ত হওয়ায় বর্তমানে কেন্দ্রীয় নিউক্লিয়াস সদস্য সংখ্যা তিনজন। যেহেতু এই মুহূর্তে দক্ষ, বিচক্ষণ, সৎ ও ন্যায়পরায়ণ ব্যক্তি বা ব্যক্তিবর্গকে খুঁজে পাওয়া যায়নি তাই ইফতেখার আহমেদ খান কেন্দ্রীয় নিউক্লিয়াসের দপ্তর, কোষাধ্যক্ষ, যোগাযোগ ও প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে তিনি নিউক্লিয়াস পার্টির মুখপাত্রের দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তীতে সৎ, ন্যায়পরায়ণ, বিচক্ষণ ও দক্ষতা সম্পন্ন নেতা তৈরি হলে কেন্দ্রীয় নিউক্লিয়াসে যুক্ত করা হবে। যেহেতু কেন্দ্রীয় নিউক্লিয়াস ‘নিউক্লিয়াস পার্টি’র সর্বোচ্চ নীতি নির্ধারণকারী সংস্থা। তাই এই সংস্থার প্রত্যেক সদস্যকে অবশ্যই বিচক্ষণ, দক্ষ, সৎ ও ন্যায়পরায়ণ হতে হয়।

কেন্দ্রীয় নিউক্লিয়াসে প্রবেশ পদ্ধতি সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়, পিউরিফায়িং সিস্টেমের মাধ্যমে নিউক্লিয়াস লিডার তার দক্ষতা ও বিচক্ষণতা প্রমাণ করে কেন্দ্রীয় নিউক্লিয়াসে প্রবেশ করার অনুমতি পায়। সুতরাং যে সব নিউক্লিয়াস লিডার কেন্দ্রীয় কমিটিতে থাকার জন্য পিউরিফায়িং সিস্টেমের মাধ্যমে আবেদন করেছেন; তাদের আবেদন ও কার্যকলাপ অত্যন্ত সূক্ষ্ম ও বিচক্ষণতার সঙ্গে পর্যালোচনা করা হয়েছে কিন্তু এই মুহূর্তে একজন ব্যতীত প্রত্যেকেই কেন্দ্রীয় নিউক্লিয়াসে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়। দ্রুত কেন্দ্রীয় নিউক্লিয়াস পিউরিফায়িং সিস্টেমের মাধ্যমে সৎ, ন্যায়পরায়ণ, দক্ষ ও বিচক্ষণ ব্যক্তি বা ব্যক্তিবর্গকে কেন্দ্রীয় নিউক্লিয়াসে অন্তর্ভুক্ত করবে। আপনি বা আপনারা জেনে খুবই আনন্দিত হবেন, কেন্দ্রীয় নিউক্লিয়াসে একমাত্র সৎ, ন্যায়পরায়ণ, দক্ষ ও বিচক্ষণ ব্যক্তি বা ব্যক্তিবর্গকে নেতৃত্ব দেওয়ার সুযোগ দেওয়া হয়। কারণ কেন্দ্রীয় নিউক্লিয়াসের প্রত্যেক লিডার একেক জন একেক জনের বিকল্প অর্থাৎ প্রত্যেক লিডার বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা সম্পন্ন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

পাঁচ জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ নয়জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১০

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১১

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১২

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৩

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৪

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৫

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৬

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

১৭

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

১৮

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

১৯

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

২০
X