কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫১ পিএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৮ পিএম
অনলাইন সংস্করণ
মোটরসাইকেল শোভাযাত্রা

নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে নোটিশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) লোগো। গ্রাফিক্স : কালবেলা
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) লোগো। গ্রাফিক্স : কালবেলা

নাটোর জেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাটোর জেলাধীন সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিএনপির কারণ দর্শানোর নোটিশ থেকে জানা যায়, দলীয় শৃঙ্খলা অমান্য করে নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাটোর জেলাধীন সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদ বিশাল মোটরসাইকেল বহর নিয়ে শোভাযাত্রা করার সুনির্দিষ্ট অভিযোগ এসেছে।

এ রকম সুনির্দিষ্ট অভিযোগ থাকায় তাকে বিএনপির পক্ষ থেকে এহেন দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের যথাযথ কারণ দর্শিয়ে আগামী ২৪ (চব্বিশ) ঘণ্টার মধ্যে একটি লিখিত জবাব দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।

এর আগে মারধর ও চাঁদা দাবির সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে ১২ সেপ্টেম্বর খুলনার তেরখাদা উপজেলা বিএনপির চার নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তাদের প্রত্যেককে আলাদাভাবে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় দলটির পক্ষ থেকে।

তারও আগে ১৭ আগস্ট বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে বলা হয়- শুক্রবার টিভি ও পত্রিকায় ‘খুনি হাসিনার ছবি ও বক্তব্য প্রচার করলে জ্বালিয়ে দেওয়া হবে’ মর্মে আপনি যে বক্তব্য দিয়েছেন এ বক্তব্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নীতি ও আদর্শের চরম পরিপন্থি।

বিএনপির এই সিনিয়র নেতাকে উদ্দেশ করে নোটিশে উল্লেখ করা হয়, আপনার বক্তব্যটি উদ্দেশ্যপ্রণোদিত, অনভিপ্রেত এবং বিএনপির গণতান্ত্রিক চেতনার প্রতি কুঠারাঘাত। বিএনপির একজন কেন্দ্রীয় নেতা হিসেবে আপনার এই বক্তব্য গত দেড় দশক ধরে রক্তস্নাত পথে বিএনপির নিরবচ্ছিন্ন গণতান্ত্রিক সংগ্রামের মহিমান্বিত অবদানকে হেয়প্রতিপন্ন করার শামিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X