কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

দলের নির্দেশনা না মানলে কঠোর পরিণতির হুঁশিয়ারি নয়নের

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। ছবি : কালবেলা
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। ছবি : কালবেলা

দলের নির্দেশনা না মানলে কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।

তিনি বলেন, এমন কোনো কাজ করা যাবে না- যা জনগণের আস্থা নষ্ট করে, দলের ভাবমূর্তি নষ্ট হয়।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) পটুয়াখালীতে শিল্পকলা অডিটরিয়ামে যুবদলের বিশেষ কর্মিসভায় নয়ন এসব কথা বলেন।

যুবদল সাধারণ সম্পাদক বলেন, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, লুটপাট এবং দখলদারি হচ্ছে। বিএনপিকে বদনামের ভাগীদার করার জন্য কিছু কিছু মানুষ বিএনপি, যুবদল এবং ছাত্রদল সেজে এগুলো করছে।

আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুস্পষ্টভাবে বলেছেন, এ ধরনের ঘটনা যেখানেই দেখা যাবে; সঙ্গে সঙ্গে তাকে ধরে পুলিশের হাতে তুলে দিতে হবে। আইনের মাধ্যমে তার বিচার হবে।

তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ আছে- যদি দলের কেউ কোনো চাঁদাবাজি, লুটপাট ও অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত থাকেন, তার দায়ভার দল নেবে না। অপরাধী যত বড় নেতা হোন না কেন, তাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে।

নুরুল ইসলাম নয়ন বলেন, আমাদের আন্দোলনের মূল উদ্দেশ্য ছিলো ন্যায়বিচার প্রতিষ্ঠা করা, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা, জনগণের বাকস্বাধীনতা ফিরিয়ে আনা। আজকে সম্মিলিত আন্দোলনে তা সফল হয়েছে। যে কোনো মূল্যে এ সফলতা ধরে রাখতে হবে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে যুবদল সাধারণ সম্পাদক বলেন, মনে রাখতে হবে- বিএনপি এখনো ক্ষমতায় আসেনি। আমাদের কাছে মানুষের অনেক প্রত্যাশা। সে আস্থাকে নষ্ট করা যাবে না। সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে এবং সব দখলবাজ-চাঁদাবাজদের প্রতিহত করতে হবে। তবে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না।

পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শিপলু খান, সংগঠনের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজ আবদুল্লাহসহ জেলা পর্যায়ের নেতাকর্মীরা।

নুরুল ইসলাম নয়ন এর আগে পটুয়াখালী পৌর যুবদল নেতা আহত ফিরোজ আশরাফকে দেখতে তার বাসায় যান এবং সার্বিক খোঁজখবর নেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে যে কোনো প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন / বিশ্বকাপ আসতেই কেন সংঘর্ষে জড়াচ্ছেন বাংলাদেশি আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকসহ নিহত ২

টিকটকে পরিচয়, একসঙ্গে থাকার সিদ্ধান্ত দুই তরুণীর

শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে ইরানে কাতারের প্রতিনিধিদল

বিশ্বকাপে জিতেছে, মিরপুরে কি পারবে অস্ট্রেলিয়া?

ঘুরতে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ আটক ৩

সরকারি স্বাস্থ্যসেবায় অবহেলা অনিয়ম গ্রহণযোগ্য নয় : স্বাস্থ্যমন্ত্রী

থানার ব্যারাকে পুলিশ কনস্টেবলের মৃত্যু, কী লিখে গেলেন চিরকুটে

স্থায়ী জামিন পেলেন মুফতি আমির হামজা

বেনজীরের গ্রেপ্তার ইস্যুতে সংসদকে অবহিত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১০

শূন্যরেখায় ৯ নাগরিক / বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকেও মেলেনি সমাধান

১১

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে ‘অতি দ্রুত’ দেশে আনা হবে

১২

লিটন-তাওহীদ-মোসাদ্দেকের ফিফটিতে অজিদের বড় টার্গেট দিল টাইগাররা

১৩

শাকিবকে দেখে পূর্ণিমার আক্ষেপ, ‘এই লুকটা আগে কোথায় ছিল!’

১৪

দুবাইয়ে গ্রেপ্তার হলেন বেনজীর

১৫

আত্মসমর্পণ করলেন আমির হামজা

১৬

সাংস্কৃতিক চর্চায় নতুন আয়োজন ‘থিয়েটারের গান’

১৭

সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

১৮

‘আমি ভুল করেছি, ক্ষমা চাই’, দায় স্বীকার করলেন রামিসার হত্যাকারী

১৯

২২ দিন ধরে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে মাদ্রাসার ৩শ শিক্ষার্থী

২০
X