কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

‘ঘাপটি মেরে থাকা দুষ্কৃতকারীরা দেশের পরিস্থিতি ঘোলাটে করতে চায়’

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) লোগো। ছবি : কালবেলা
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) লোগো। ছবি : কালবেলা

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্নস্থানে ঘাপটি মেরে থাকা দুষ্কৃতকারী অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটিয়ে পরিস্থিতি ঘোলাটে করতে চায়। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের আইনশৃঙ্খলা বাহিনীকে আরও বেশি সতর্ক থাকতে হবে।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু এভিনিউতে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি কেন্দ্রীয় কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভা হয়।

সভায় জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের সভাপতিত্বে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারির পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

সম্পাদকমণ্ডলীর সভায় শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন ও স্বৈরতান্ত্রিক সরকারের পতন-পরবর্তী রাষ্ট্র কাঠামো সংস্কারে জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র পরিচালনায় জনগণের সব অংশের প্রতিনিধিত্বশীল সরকার, আইন-কানুন ও রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।

সভায় জেএসডি সাধারণ সম্পাদক বলেন, বারবার সরকার পরিবর্তন হলেও জনগণ রাষ্ট্র পরিচালনায় তাদের অধিকার ও কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারেনি, এবার যেন জনগণ বঞ্চিত না হয় সে বিষয়ে জেএসডি নেতাকর্মীদের জনগণের পাশে থাকার আহ্বান জানান।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্নস্থানে ঘাপটি মেরে থাকা দুষ্কৃতকারী অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটিয়ে বর্তমান দেশের পরিস্থিতি ঘোলাটে করতে চায় উল্লেখ করে শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের আইনশৃঙ্খলা বাহিনীকে আরও বেশি সতর্ক থাকতে হবে।

সভায় কেন্দ্রীয় কমিটির ত সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্য কার্যকরী উদ্যোগ গ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সম্পাদকমণ্ডলীর সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক খান লোকমান হাকিম, অ্যাডভোকেট বিকাশ চন্দ্র সাহা, মতিউর রহমান মতি, মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবদুল মোতালেব, আবদুল্লাহ আল তারেক, আনোয়ারুল কবির মানিক, মোশারেফ হোসেন মন্টু, শফিকুর রহমান বাবর, আবদুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক কামরুল আহসান অপু, সৈয়দ বিপ্লব আজাদ, রফিকুল ইসলাম, আবদুল মোতালেব মাস্টার, এহসান ভূঁইয়া প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১০

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১১

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৩

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৬

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৭

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৮

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৯

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

২০
X