কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৪ পিএম
অনলাইন সংস্করণ

পাবলিক প্রসিকিউটর হিসেবে নিরপেক্ষ লোক চান ভিপি নুর

জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের উদ্যোগে ‘রাষ্ট্র সংস্কারে আইনজীবীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় উপস্থিত নেতারা। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের উদ্যোগে ‘রাষ্ট্র সংস্কারে আইনজীবীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় উপস্থিত নেতারা। ছবি : কালবেলা

জেলা আদালতগুলোতে পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিরপেক্ষ লোককে নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

তিনি বলেন, উচ্চআদালতে বিচারপতি নিয়োগের বিষয়ে আইন থাকা উচিত। আদালতকে আইন মন্ত্রণালয়ের অধীনস্থ করা উচিত না। বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতার যে কথা আমরা বলি, তা নিশ্চিত করতে হবে।

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের উদ্যোগে ‘রাষ্ট্র সংস্কারে আইনজীবীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় ভিপি নুর এ সব কথা বলেন।

তিনি বলেন, বিপ্লবের পর বিভিন্ন দেশে সংবিধান পরিবর্তন হয়। বাংলাদেশের যে সংবিধান তা মানুষের মৌলিক অধিকার সুরক্ষা দিতে পারেনি। তাই নতুন করে সংবিধান পরিবর্তন করলে আমাদের আপত্তি নেই। স্বাধীনতার ৫৩ বছরে আমরা বাংলাদেশকে নতুন করে গড়ার সুযোগ পেয়েছি। এখন সময় এসেছে দেশকে সংস্কার করা। বিভিন্ন সময় দেশের মানুষ জীবন দিয়েছে, কিন্তু দেশের গুণগত পরিবর্তন হয়নি। এই জাতি তো বার বার জীবন দিবে না। তাই এখন সময়কে কাজে লাগাতে হবে।

নুর আরও বলেন, তরুণ, সৎ ও মেধাবীদের রাজনীতিতে এগিয়ে আসতে হবে। নতুন নেতৃত্ব ছাড়া বাংলাদেশ নতুনভাবে বিনির্মাণ সম্ভব না। ৫৩ বছরেও যারা পারেনি, তারা সামনেও পারবে কিনা- সেটা নিয়ে জনগণের সংশয় আছে।

দলের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেন, শেখ হাসিনার পতন হলেও বিচার বিভাগ, সচিবালয়, পুলিশ-প্রশাসনে ফ্যাসিবাদ রয়ে গেছে। আওয়ামী সেট-আপ পরিবর্তন না করে রাষ্ট্র সংস্কার করা সম্ভবপর নয়। সুতরাং অন্তর্বর্তী সরকারকে বলবো, সবকিছু ঢেলে সাজান। আওয়ামী লীগ ইতোমধ্যে ষড়যন্ত্র শুরু করেছে। পাহাড়ে অশান্তি কারা করছে, খতিয়ে দেখুন। আমরা পাহাড় ও সমতলের মধ্যে কোনো বৈষম্য-পার্থক্য চাই না। আশা করি, সরকার অচিরেই সব নিয়ন্ত্রণ করতে পারবে। আমরা সরকারকে সহযোগিতা করছি। কিন্তু কেউ কেউ দেশকে অস্থিতিশীল করতে চক্রান্ত করছে। বাংলাদেশকে নিয়ে কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।

গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, আইনজীবীদের সংগঠন কারা নেতৃত্ব দিবে- সেটাও শেখ হাসিনা ঠিক করে দিতেন। আগামীতে আইনজীবীদের সুস্থ ধারার যে কোনো আন্দোলন গড়ে তোলার জন্য আমরা কাজ করব।

অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট খালিদ হাসান বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের পক্ষ থেকে ১১ দফা প্রস্তাবনা তুলে ধরেন।

গণঅধিকার পরিষদের ভ্রাতৃপ্রতিম সংগঠন হিসেবে আইনজীবীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ। এই আলোচনা সভা থেকে সংগঠনের নতুন কমিটি ঘোষণা করা হয়।

আইনজীবী অধিকার পরিষদের নবঘোষিত কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম সারওয়ার খান জুয়েলের সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাডভোকেট সরকার নুরে এরশাদ সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এসসিবিএ সংবিধান সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এরশাদুল বারী খন্দকার, এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার সানি আব্দুল হক, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট খাদেমুল ইসলাম, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, আইন সম্পাদক শেখ শওকত হোসেন, সহ-আইন সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X