কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৩ পিএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার সঙ্গে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর সাক্ষাৎ 

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে মুশফিকুল ফজল আনসারী। ছবি : সংগৃহীত
খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে মুশফিকুল ফজল আনসারী। ছবি : সংগৃহীত

প্রায় এক দশক পর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মুশফিকুল ফজল আনসারী।

শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বেগম জিয়ার বাসভবন ‘ফিরোজা’য় যান তিনি। সর্বশেষ ২০১৫ সালের জানুয়ারিতে খালেদা জিয়ার সঙ্গে তার সাক্ষাৎ হয়।

ফিরোজায় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে মুশফিকুল ফজল আনসারী সাংবাদিকদের বলেন, বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন, আমি উনার সঙ্গে কাজ করতাম (সাবেক প্রধানমন্ত্রীর এপিএস)। আমি ব্যক্তিগতভাবে উনাকে শুভেচ্ছা জানাতে এসেছি। আমি উনার মনোবল দেখতে পেয়েছি। মানুষের প্রতি যে উনার মমত্ববোধ-ভালোবাসা, সেটা আজকের আলোচনায়ও ফুটে উঠেছে। নিশ্চয়ই বাংলাদেশের মানুষ তার জন্য দোয়া করবেন, তিনি সেরে উঠবেন।

তিনি আরও বলেন, বিদেশে বেগম খালেদা জিয়ার অনেক বন্ধু-শুভাকাঙ্ক্ষী রয়েছেন। কংগ্রেসম্যান, সিনেটর তথা যুক্তরাষ্ট্রের রাজনীতির সঙ্গে যারা দীর্ঘদিন ধরে জড়িত, তারা প্রায়ই উনার খবর রাখেন, উনার স্বাস্থ্যের কী অবস্থা। সে সুবাদে আমি জেনে গেলাম। তাদেরও উনার ব্যাপারে বলতে আমার সুবিধা হবে।

মুশফিকুল ফজল আনসারী বলেন, সরকারে এবং বিরোধী দলে থেকেও বেগম খালেদা জিয়া মানুষের জন্য রাজনীতি করতেন। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট সর্বশেষ যে মানবাধিকার রিপোর্ট প্রকাশ করেছে তাতে বলেছে- রাজনীতি থেকে দূরে রাখতে চক্রান্ত করেই বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ম্যাডামের শারীরিক বিষয়ে খোঁজখবর নিয়ে উনাকে আমার মানসিকভাবে শক্ত মনে হয়েছে। উনি এটা আমাকে বলেছেন যে, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে মানুষের খুব কষ্ট হয়েছে। অনেক মানুষ ভোগান্তির শিকার হয়েছে, গুম হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

১০

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১১

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

১২

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

১৩

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

১৪

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

১৫

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১৬

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১৭

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১৮

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১৯

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

২০
X