কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় মহাসম্মেলন করবে খতমে নবুওয়ত

মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের অনুষ্ঠিত বৈঠক। ছবি : সংগৃহীত
মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের অনুষ্ঠিত বৈঠক। ছবি : সংগৃহীত

ঢাকায় মহাসম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় খিলগাঁও জামিয়া ইসলামিয়া মাখজানুল উলুম মাদরাসায় অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বৈঠকে সভাপতির বক্তব্যে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, “আন্তর্জাতিক মজলিসে ‘তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ’ একটি অরাজনৈতিক দ্বীনি সংগঠন। দেশে সামনে নির্বাচন আসবে। সে নির্বাচনে যে দলই এ দেশের নবীপ্রেমিক আপামর তৌহিদি জনতার ভোট নিজেদের পক্ষে পেতে চাইবে, তাদের নিজেদের নির্বাচনী ইশতেহারে কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার প্রতিশ্রুতি দিতে হবে। যে দল আমাদের এই ওয়াদা দেবে, আমরা নির্বাচনে তাদের সমর্থন করব। এই কথা দিবালোকের মতো স্পষ্টভাবে প্রমাণিত যে, এ দেশের নির্বাচনে আলেম, ওলামা ও তৌহিদি জনতা যে দলকে সমর্থন দেয় তারাই বিজয়ী হয়।’

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৬ অক্টোবর সকাল ১০টায় ঢাকার খিলগাঁও জাগরণী মাঠে খতমে নবুওয়তের উদ্যোগে মহাসম্মেলন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই মহাসম্মেলন বাস্তবায়ন করার জন্য জুনায়েদ আল হাবিবকে আহ্বায়ক, মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানীকে সহকারী আহ্বায়ক এবং সহ-সভাপতি জহুরুল ইসলামকে সমন্বয়ক করে একটি সাব-কমিটি গঠন করা হয়েছে।

এই কমিটিতে আহমাদ আলী কাসেমী, আব্দুল কাইয়ুম সুবহানী, মুফতি ফজলুল করীম কাসেমী, আজিজুল হক ইসলামাবাদী, আতাউল্লাহ আমীন, মুফতি বশিরুল্লাহ, মুনির হুসাইন কাসেমী, কিফায়াতুল্লাহ আজহারী, শিব্বির আহমাদ, কামাল উদ্দীন, আশিকুল্লাহ, ইউনুস ঢালী প্রমুখ কেন্দ্রীয় নেতারা আছেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন- মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী, সহ-সভাপতি মাওলানা জহুরুল ইসলাম, যুগ্ম মহাসচিব আব্দুল কাইয়ুম সুবহানী, মীর ইদরিস, শিব্বির আহমাদ কাসেমী, কেন্দ্রীয় নেতা কামাল উদ্দীন, ইউনুস ঢালী, আব্দুর রশীদ, রাশেদ বিন নূর, আফসার মাহমুদ, মোমিনুল ইসলাম, আল আমীন ফয়জী, মুফতি সুলতান আহমাদ জাফরী এবং হেদায়াতুল্লাহ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১০

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১১

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১২

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৩

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৪

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৫

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৬

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৮

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৯

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

২০
X