কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ব্রুনাই হাইকমিশনারের সঙ্গে জামায়াতে ইসলামীর সৌজন্য সাক্ষাৎ

হাইকমিশনার হাজি হারিস বিন হাজি ওসমানের সঙ্গে ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি : কালবেলা
হাইকমিশনার হাজি হারিস বিন হাজি ওসমানের সঙ্গে ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি : কালবেলা

ঢাকায় নিযুক্ত ব্রুনাইর হাইকমিশনার হাজি হারিস বিন হাজি ওসমানের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের সৌজন্য সাক্ষাৎ করেন।

সোমবার (২৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেছে দলটি।

এ সময় ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের সঙ্গে ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকালে বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে জামায়াতে ইসলামীর ভূমিকা ও জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর নির্বাচিত প্রতিনিধিগণের গঠনমূলক ভূমিকা তুলে ধরা হয়।

এ সময় তারা বাংলাদেশ ও ব্রুনাইয়ের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন এবং উভয় দেশের উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন বলে এতে বলা হয়।

প্রসঙ্গত, এর আগে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশস্থ গণচীনের দূতাবাসের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

দলটির প্রচার ও দাওয়াহবিষয়ক সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক আহমদ আবদুল কাইয়ূম স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানা যায়।

চীনা দূতাবাসের মিনিস্টার-কাউন্সিলর অ্যান্ড ডেপুটি চিফ অব মিশন লিউ ইউইনের নেতৃত্বে প্রতিনিধিদলে আরও ছিলেন, পলিটিকাল এটাসি রু সি এবং সিনিয়র পলিটিকাল স্পেশালিস্ট অ্যান্ড রিসার্চ সুপারভাইজার মো. মোর্শেদুল ইসলাম।

সাক্ষাৎকালে বাংলাদেশের বতর্মান পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি, অন্তর্বতী সরকারের বিভিন্ন সংস্কারধর্মী উদ্যোগ এবং বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

১০

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

১১

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১২

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১৩

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১৪

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৫

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৬

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১৭

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

১৮

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

১৯

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

২০
X