কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৬ পিএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪২ পিএম
অনলাইন সংস্করণ

চিকিৎসকদের নিরাপত্তার দাবি জানিয়েছেন ডা. রফিকুল ইসলাম

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। ছবি : সংগৃহীত
বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। ছবি : সংগৃহীত

চিকিৎসক ও চিকিৎসার সঙ্গে জড়িত সবার নিরাপত্তার দাবি জানিয়েছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। রোববার (২৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

বিবৃতি তিনি বলেন, ডাক্তার ও চিকিৎসা দেওয়া কর্মচারী-কর্মকর্তাদের ওপর হামলা হওয়া একটা নিত্যনৈমিত্তিক ব্যাপারে পরিণত হয়েছে। ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর রুটিন করে হাসপাতালে হামলা হচ্ছে৷ তারই ধারাবাহিকতায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হামলার ঘটনা ঘটল গত ২৭ সেপ্টেম্বর। একজন শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শিশু বিভাগের সহকারী রেজিস্ট্রার সাইফা মোহসেনা প্রিমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন রোগীর স্বজনরা। একই সমরেয় ইন্টার্ন চিকিৎসক, নার্স ও অন্য সংশ্লিষ্টরাও লাঞ্ছিত হন ও রোগীর স্বজনদের তাণ্ডবে এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। একজন নারী চিকিৎসককে এভাবে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও অমানবিক।

তিনি আরও বলেন, কোনো রোগীর মৃত্যুই কাম্য নয় এবং একজন চিকিৎসক তার সর্বোচ্চ দিয়ে রোগীকে বাঁচানোর চেষ্টা করেন। তারপরও এ রকম ঘটনা বারবার ঘটে যাচ্ছে, যা গভীর উদ্বেগের। বারবার দাবি ও আন্দোলনের পরও চিকিৎসক এবং হাসপাতালের নিরাপত্তা বিধানে ব্যর্থ হচ্ছেন সংশ্লিষ্টরা। এর দায়ভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে।

ডা. রফিকুল বলেন, এমতাবস্থায় অবিলম্বে চিকিৎসক ও চিকিৎসার সঙ্গে জড়িত সবার নিরাপত্তার দাবি জানাচ্ছি এবং যারা এই ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত তাদের গ্রেপ্তারের দাবি জানাই।

ডা. রফিকুল আরও বলেন, অতিসত্বর বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে ও স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট সব পক্ষের অংশগ্রহণে রোগী ও চিকিৎসাবান্ধব স্বাস্থ্য সুরক্ষা আইন বাস্তবায়ন এবং তার যথাযথ প্রয়োগের জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি : ইরান

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

১০

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

১১

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

১২

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

১৩

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

১৪

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

১৫

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

১৬

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১৭

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

১৮

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

১৯

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

২০
X