কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ০১:৩৯ এএম
অনলাইন সংস্করণ

দুর্গাপূজায় বিএনপি নেতাকর্মীরা প্রহরীর ভূমিকায় থাকবেন : আজাদ

মুন্সীগঞ্জের মুক্তারপুর মন্দিরে মতবিনিময় সভায় নজরুল ইসলাম আজাদ। ছবি : কালবেলা
মুন্সীগঞ্জের মুক্তারপুর মন্দিরে মতবিনিময় সভায় নজরুল ইসলাম আজাদ। ছবি : কালবেলা

বিএনপির ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সনাতন সম্প্রদায় মানুষের যেন নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা না হয় সেজন্য বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রহরীর ভূমিকায় থাকবেন।

এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সারাদেশে নেতাকর্মীদের দিকনির্দেশনা দিয়েছেন। তারই ধারাবাহিকতায় সারাদেশে সনাতন ধর্মের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করা হচ্ছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে মুন্সীগঞ্জের মুক্তারপুর মন্দিরে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় বিএনপি’র ঢাকা বিভাগের আরেক সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর টিটো, মুন্সীগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মহিউদ্দিন, জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতনসহ স্থানীয় বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নজরুল ইসলাম আজাদ আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হিন্দু সম্প্রদায়ের আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে খুবই সিরিয়াস। প্রত্যেকটি নেতাকর্মীকে খুবই সতর্কতার সঙ্গে কাজ করতে বলেছেন।

তিনি বলেন, আমরা ঢাকা বিভাগ থেকে শুরু করে সারাদেশে সাংগঠনিক টিমগুলো কাজ করে যাচ্ছি। আপনাদেরকে কীভাবে নিরাপত্তা দেওয়া যায় সেজন্য বলেছেন। আমাদেরকে যেকোনো ত্যাগ শিকার করে হলেও আপনাদের পাশে থেকে সম্পূর্ণ নিরাপত্তা বিধানের জন্য সচেষ্ট থাকবো। পূজা উদযাপনে সর্বাত্মকভাবে সহযোগিতার জন্য তারেক রহমান নির্দেশ দিয়েছেন। আপনাদের পূজা সুন্দরভাবে উদ্‌যাপনের জন্য যা করণীয় তিনি সে বিষয়ে নেতাকর্মীদের বলেছেন।

পূজামণ্ডপে জেলা বিএনপির মাধ্যমে পৌর ও উপজেলা বিএনপি থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত যতগুলো পূজামণ্ডপ থাকবে ততগুলোতে বিএনপির সেচ্ছাসেবক টিম থাকবে উল্লেখ করে তিনি বলেন, সেই টিম আপনাদের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা বিধান করবে। যদি কোথাও কোনো সমস্যা হয়, তাহলে জেলা বিএনপি তাৎক্ষণিক সেটির পদক্ষেপ নেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

১০

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

১১

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

১২

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

১৩

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

১৪

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

১৫

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

১৬

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

১৭

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

১৮

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

১৯

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

২০
X