কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩, ১১:৪৪ এএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ১২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

সমাবেশের অনুমতি না পেয়ে নতুন কর্মসূচি দিল জামায়াত

সমাবেশের অনুমতি না পেয়ে নতুন কর্মসূচি দিল জামায়াত

জামায়াতে ইসলামী পুলিশের অনুমতি না পাওয়ায় আজ শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যোনে তাদের সমাবেশের কর্মসূচি স্থগিত হয়েছে।

শুক্রবার (৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। সমাবেশ স্থগিত করে আগামী ৬ আগস্ট সব জেলা শহরে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি।

এর আগে গত মঙ্গলবার সমাবেশ করার কথা ছিল জামায়াতে ইসলামীর। কিন্তু অনুমতি না পাওয়ায় আজ এ সমাবেশ করার ঘোষণা দিয়েছিল দলটি।

এ উপলক্ষে দলটি গত ১ আগস্ট সমাবেশ নির্বিঘ্নে করার জন্য ডিএমপির কাছে সহযোগিতা চেয়ে আবেদন করেছিল। কিন্তু সমাবেশ করার অনুমতি দেয়নি পুলিশ। বৃহস্পতিবার (৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

আজ শুক্রবার দুপুর আড়াইটায় সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশের ডাক দিয়েছিল যৌথভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা। তিন দফা দাবি আদায়ে এ সমাবেশের ডাক দিয়েছিল দলটি।

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, আলেম-ওলামা ও জামায়াত আমিরের মুক্তি এবং সরকারের পদত্যাগের দাবিতে এ সমাবেশ করার কথা ছিল জামায়াতের। এর আগে গত ২৪ জুলাই দলটির ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান তিন দফা দাবি আদায়ে একাধিক কর্মসূচি ঘোষণা করেন। গত ২৮ জুলাই সারা দেশের মহানগরীগুলোতে বিক্ষোভ মিছিল করেছে দলটি।

এক দশক পর জামায়াত গত ১০ জুন ঢাকায় প্রকাশ্যে সমাবেশ করে। তাদের এ সমাবেশের ব্যাপারে পুলিশ অনুমতি দিয়েছিল, যা নিয়ে সে সময় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা হয়।

আরও পড়ুন : জামায়াতের সমাবেশ নিয়ে যে সিদ্ধান্ত জানাল ডিএমপি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিএনপির আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X