কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪, ০৭:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রদলের রাজনীতিতে মাদ্রাসা শিক্ষার্থীদের অংশীদারিত্ব থাকবে : নাছির

মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন নাছির উদ্দীন নাছির। ছবি : কালবেলা
মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন নাছির উদ্দীন নাছির। ছবি : কালবেলা

একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তনের লক্ষে ‘মডেল ছাত্র রাজনীতি’র কথা ভাবছে জাতীয়তাবাদী ছাত্রদল। মডেল ছাত্র রাজনীতিতে মাদ্রাসার শিক্ষার্থীদের অংশীদারিত্ব রাখতে চায় সংগঠনটি। ছাত্রদলের এমন পরিকল্পনার কথা ব্যক্ত করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে বরিশালের সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসা ও সাহেবেরহাট ফাজিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বিগত ১৬ বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ তথাকথিত ছাত্র রাজনীতির নামে ছাত্র রাজনীতির সিস্টাচার নষ্ট করেছে। শুধু তাই নয়, ভিন্নমত দমনের মাধ্যমে নিজেদের ফ্যাসিস্ট কর্তৃত্ব স্টাবলিস করেছে। ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তনের লক্ষ্যে ছাত্রদল কাজ করছে। ভিন্নমত দমন নয়, ভিন্নমতকে গ্রহণ করার মানসিকতা থাকতে হবে। এটি ছাত্র রাজনীতির জন্যে অবশ্যক

আগামীর ছাত্র রাজনীতি নিয়ে শিক্ষার্থীদের ভাবনা জানতে সাংগঠনিক সফরের যান তিনি। গত কয়েকদিন ধরে বরিশাল বিভাগের বিভিন্ন স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন তিনি।

এ সময় ক্যাম্পাসে মাদ্রাসা শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ করেন তিনি।

তিনি জানান, মূলধারার বাইরে থাকা মাদ্রাসা শিক্ষাকে কীভাবে মূলধারায় নিয়ে আসা যায় তা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আমরা আলোচনা করেছি এবং ছাত্র রাজনীতির ভবিষ্যৎ নিয়ে ছাত্রদলের পরিকল্পনা তুলে ধরেছি।

তিনি আরও বলেন, স্বাধীনতার ৫ দশকে মাদ্রাসা শিক্ষার উল্লেখযোগ্য উন্নয়ন সাধিত হয়নি। মাদ্রাসা শিক্ষার্থীদের পিছিয়ে দেওয়ার জন্য ফ্যাসিস্টরা ব্লেইমিং রাজনীতিতে তৎপর ছিলো। মাদ্রাসা শিক্ষার্থীদের শিক্ষাব্যবস্থার মূল স্রোতে নিয়ে আসার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাজ করে যাচ্ছেন। মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তৎপর রয়েছে।

ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাদ্রাসা শিক্ষার্থীদের উল্লেখযোগ্য অংশগ্রহণ ছিল। অনেকেই তাদের এ অবদানকে সেভাবে স্বীকার না করলেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্বীকার করছে এবং তাদের অবদানকে দেশের সামনে তুলে ধরার ব্যবস্থা গ্রহণ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এক ছাতার নিচে মিলবে সাভারের সব ভূমিসেবা’

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৬০০ কেজি আম পাঠাল বাংলাদেশ

প্রশাসনের নিষেধাজ্ঞার পরও ইজারাবিহীন বাজারে চাঁদা আদায়ের অভিযোগ 

ভাঙ্গা-বরিশাল মহাসড়ক অবরোধ

নামাজরত মাকে কুপিয়ে হত্যা: ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

সা ক্ষা ৎ কা র / গাইবান্ধার ঘটনায় উসকানি ও গভীর ষড়যন্ত্রের গন্ধ আছে : ইসলামী আন্দোলন মহাসচিব

পরীক্ষানিরীক্ষা করানো কি চিকিৎসকের অক্ষমতার প্রমাণ? চিকিৎসা বিজ্ঞান কী বলে?

নতুন ৩ উপজেলা ও এক থানার অনুমোদন

ঢাবির নারী শিক্ষার্থীদের বড় সুখবর দিলেন ডাকসু ভিপি

পূর্বাচলকে ঢাকায় যুক্ত করার সিদ্ধান্ত, নিকার সভায় অনুমোদন

১০

সংগীতাঙ্গন মাতানো মুগ্ধ এখন ‘নির্বাহী ম্যাজিস্ট্রেট’ হওয়ার অপেক্ষায়

১১

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বিশ্বকাপের আয়োজক দেশ

১২

বিশ্বকাপের আয়োজক দেশে নৌকা ডুবি, ৬ জনের মৃত্যুর শঙ্কা

১৩

পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

১৪

সিলেটে হামে এক শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৪

১৫

সীমান্তে পিলারের পাশে পড়ে ছিল নারীর মরদেহ

১৬

বাবার সঙ্গে স্কুলে যাচ্ছিল কুশল, পথে বাসচাপায় প্রাণ গেল

১৭

বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: ১১ বছর পর প্রধান আসামির যাবজ্জীবন

১৮

ক্রিপ্টো থেকে ট্রাম্পের এক বছরে আয় শত কোটি ডলার

১৯

‘ব্যাংক হলিডে’ আজ, বন্ধ লেনদেন

২০
X