কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪, ০৮:২২ পিএম
অনলাইন সংস্করণ

কোনো দুর্বৃত্ত-চাঁদাবাজকে আমরা জায়গা দিব না : নয়ন

ফেনী জেলার ফুলগাজী উপজেলায় ‘ধানের শীষ’ সংবলিত লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন নুরুল ইসলাম নয়ন। ছবি : কালবেলা
ফেনী জেলার ফুলগাজী উপজেলায় ‘ধানের শীষ’ সংবলিত লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন নুরুল ইসলাম নয়ন। ছবি : কালবেলা

নেতাকর্মীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, কোনো দুর্বৃত্ত-চাঁদাবাজকে আমরা মিছিলে জায়গা দিব না। কারণ, তারা আপনাদের মাঝে মিশে গিয়েও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। দলের জনপ্রিয়তা ও ভাবমূর্তি নষ্ট হয় এমন কাজে কেউ জড়িয়ে পড়লে আমরা কিন্তু এক বিন্দুও ছাড় দিব না।

শনিবার (০৫ অক্টোবর) দুপুরে ফেনী জেলার ফুলগাজী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ‘ধানের শীষ’ সংবলিত লিফলেট বিতরণ ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে জেলায় জেলায় জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ লিফলেট বিতরণের ধারাবাহিকতায় এ কর্মসূচি পালন করা হয়।

নুরুল ইসলাম নয়ন বলেন, যারা দুর্নীতি-চাঁদাবাজি করে, জমি দখল করে, তারা বিএনপির লোক নয়, তারা দুর্বৃত্ত। দল থেকে কিছু লোকের বিরুদ্ধে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে ব্যবস্থা নিয়েছেন।

তিনি আরও বলেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ষড়যন্ত্র হতে পারে। এসব মোকাবিলায় সব নেতাকর্মীকে সর্বোচ্চ সজাগ থেকে সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের নিরাপত্তা দিতে হবে।

অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে যুবদল সাধারণ সম্পাদক বলেন, সব রাজনৈতিক, মিথ্যা, সাজানো মামলা প্রত্যাহার করতে হবে। গুম-খুনের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন- ফেনী জেলা যুবদল সভাপতি জাকির হোসেন জসিম, কেন্দ্রীয় যুবদলের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জাহিদ হাসান, ফেনী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন খন্দকার, সিনিয়র সহ-সভাপতি বেলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক নাঈমুল্লা চৌধুরী বরাত, সহ-সভাপতি হাসানুজ্জামান শাহদাত, যুগ্ম সম্পাদক রাসেল পাটোয়ারী, ফুলগাজী উপজেলা আহ্বায়ক ফরিদ আহমদ ভুঁইয়া, সদস্য সচিব নুরুল হুদা শাহীন, ফেনী জেলা যুবদলের সদস্য মামুন এসএম ফয়সাল প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মামুনুল হককে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

১০

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

১১

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১২

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

১৩

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

১৪

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

১৫

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

১৬

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

১৭

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৮

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি: ইরান

১৯

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

২০
X