কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪, ১০:৫৯ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

লন্ডন থেকে দেশে ফিরছেন টুকু

ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি : সংগৃহীত
ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি : সংগৃহীত

দীর্ঘদিন বিদেশে থাকার পর রোববার (৬ অক্টোবর) দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। এদিন দুপুর ১২টায় তার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

বিএনপি সূত্রে জানা গেছে, লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে দেশে ফিরছেন টুকু।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, চিকিৎসা শেষে রোববার ঢাকায় ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। বিমানবন্দর থেকে সরাসরি শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করতে যাবেন তিনি।

প্রসঙ্গত, গতকাল শুক্রবার সিরাজগঞ্জ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ায় হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, কারও যেন সাহস না হয় হিন্দু ভাইদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার। যারা আঘাত করবে, তাদের হাত ভেঙে দেওয়া হবে। একটা পক্ষ আছে সরকারের সুনাম নষ্ট করতে; এরা দেশ চালাতে পারছে না সেটা প্রমাণ করতে সংখ্যালঘুদের যে জীবনের নিরাপত্তা নেই, সেটা প্রমাণ করার চেষ্টা করছে। তাই আপনারা সতর্ক থাকবেন, যাতে কেউ অঘটন ঘটিয়ে অন্য কারও ঘাড়ে দোষ চাপাতে না পারে।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানুর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি অমর কৃষ্ণ দাস, বিএনপি নেতা ও জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইন্দ্রজিত সাহা, অ্যাডভোকেট কল্যাণ সাহা, সত্যনারায়ণ সারদা, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের জেলার অন্যতম সমন্বয়ক ইয়াসিন আরাফাত ইশান প্রমুখ।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনই জয়ের যোগ্য, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি: স্কালোনি

হারের পর মেসির ‘মলিন’ ছবি দিয়ে রোকোজ্জুর স্ট্যাটাস

মাংসের দাম নিয়ে সংঘর্ষ: বিএনপি নেতা বহিষ্কার

সিলেটে ফের বাড়ছে নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

যুক্তরাষ্ট্রের যে কোনো স্থল অভিযান প্রতিহত করা হবে: আইআরজিসি

২ কোটি টাকার চেক প্রতারণায় রিজেন্টের সেই সাহেদ কারাগারে

চট্টগ্রামে ট্রেন বন্ধ থাকায় রেলওয়ের ক্ষতি ৮৮ লাখ টাকা

রাসায়নিক কীটনাশক কীভাবে কাজ করে?

গৃহবধূকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

সৌদি আরবে হুতিদের হামলায় চীনের প্রতিক্রিয়া

১০

মোজাফফরের বিচার কোর্ট মার্শালে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

শিশুকে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার পর হত্যা, একজনের মৃত্যুদণ্ড

১২

বিলে ঝাঁপিয়ে ২ ধর্ষককে গ্রেপ্তার করল পুলিশ

১৩

টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৪

গম্বুজ আর মিনারের মায়াবী শহর তুরস্কের ইস্তাম্বুল

১৫

সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহার বাধ্যতামূলক করল শুভেন্দু সরকার

১৬

শিশু মরিয়ম ধর্ষণ-হত্যা: একমাত্র আসামিকে মৃত্যুদণ্ড

১৭

গণরায় উপেক্ষা করার পরিণতি ভালো হয় না: চরমোনাই পীর

১৮

শিক্ষক-শিক্ষার্থীদের থিম সং-রিলস পাঠানোর নির্দেশ দিল মাউশি

১৯

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ শিশু, মোট মৃত্যু ৮০০ ছুঁইছুঁই

২০
X