কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪, ১০:২৫ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি সম্প্রীতির রাজনীতি করে : আমিনুল হক

রাজধানীর পল্লবী এ-ব্লক বাউনিয়াবাঁধ খেলার মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হন আমিনুল হক। ছবি : কালবেলা
রাজধানীর পল্লবী এ-ব্লক বাউনিয়াবাঁধ খেলার মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হন আমিনুল হক। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদ্য সাবেক সদস্য সচিব আমিনুল হক বলেছেন, আওয়ামী স্বৈরাচাররা বলেছিল আওয়ামী লীগ যদি ক্ষমতা ছেড়ে চলে যায়, তাহলে তাদের ৫ লাখ লোক মারা যাবে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী স্বৈরাচার সরকারের পতন হয়েছে, দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার হাজার হাজার ছাত্র-জনতার লাশের ওপর দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু একটা লোকও তাদের মারা যায়নি। কারণ, বিএনপি সম্প্রীতির রাজনীতি করে।

শনিবার (৫ অক্টোবর) বিকেলে রাজধানীর পল্লবী এ-ব্লক বাউনিয়াবাঁধ খেলার মাঠে শহীদ মকবুল স্মৃতি আন্তঃ বাউনিয়াবাঁধ মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি ধ্বংসাত্মক রাজনীতি করে না, গুম-খুন-হত্যার রাজনীতি করে না। বিএনপি সম্প্রীতির রাজনীতি করে, অসাম্প্রদায়িক রাজনীতি করে। বরং আওয়ামী লীগ গত ১৭ বছরে বাংলাদেশের মানুষের ওপর জুলুম, অত্যাচার, নির্যাতন ও নিপীড়ন চালিয়েছে। মানুষের মৌলিক অধিকার, ভোটাধিকার, বাক-স্বাধীনতা হরণ করেছে। অসংখ্য মানুষকে গুম-খুন করেছে। এ ছাড়া তিনি বলেন, হিন্দু ভাইয়েরা- তারা আমাদের বন্ধু, ভাই ও প্রতিবেশী। আসন্ন দুর্গাপূজায় হিন্দু ভাইদের পাশে থেকে তাদের সহযোগিতা করতে হবে। এটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ।

বিএনপির এই নেতা বলেন, আওয়ামী স্বৈরাচার সরকার তার ক্ষমতার মসনদকে টিকিয়ে রাখতে দেশের যুবসমাজকে মাদকে আসক্ত করে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। তারেক রহমানের নির্দেশে আগামী দিনের একটা সুন্দর বাংলাদেশ গড়তে আমরা কাজ করছি। যুবসমাজকে মাদকের ছোবল থেকে বেরিয়ে আনতে তাদের খেলাধুলায় সম্পৃক্ততার মধ্য দিয়ে আমরা একটা মাদকমুক্ত সুন্দর বাংলাদেশ গড়তে পারব। ৫নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক ইব্রাহিম খলিলের আয়োজনে পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হুসাইন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য মাহাবুব আলম মন্টু, পল্লবী থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ আলী গাজী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

১০

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১১

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১২

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১৩

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১৪

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৫

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৬

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৭

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৮

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৯

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

২০
X