কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪, ০৮:৩১ পিএম
অনলাইন সংস্করণ

‘ফ্যাসিবাদ যেন ফিরতে না পারে সচেতন থাকতে হবে’

‘বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যুবসমাজের ভূমিকা’ শীর্ষক বৈঠক। ছবি : সংগৃহীত
‘বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যুবসমাজের ভূমিকা’ শীর্ষক বৈঠক। ছবি : সংগৃহীত

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে মনোনিবেশ করতে হবে। আমাদের অনৈক্যের কারণে ফ্যাসিবাদ যেন ফিরে আসতে না পারে সে ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।

সোমবার (০৬ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ইসলামী যুব মজলিস আয়োজিত ‘বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যুবসমাজের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আহমদ আবদুল কাদের বলেন, অন্তর্বর্তী সরকারকে তাত্ত্বিক কথার পরিবর্তে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। নতুবা সরকারের প্রতি জনগণ ক্ষুব্ধ হয়ে উঠবে। জনগণ যদি বিক্ষুব্ধ হয় তাহলে এর ফলাফল ভালো হয় না।

ইসলামী যুব মজলিসের সভাপতি তাওহীদুল ইসলাম তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সোহাইল আহমদের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, জাগপার সভাপতি রাশেদ প্রধান, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক মো. আবদুল জলিল।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আকবর হোসেন, ইসলামী ছাত্র মজলিসের সভাপতি মুহাম্মদ রায়হান আলী, ইসলামী যুব আন্দোলনের আতিকুর রহমান মুজাহিদ, ইসলামী যুব মজলিসের মো. মহিউদ্দিন জামিল, শেখ শাব্বীর আহমাদ, খেলাফত মজলিস ঢাকা মহানগরীর মাওলানা আজিজুল হক, আবুল হোসাইন, মহানগর উত্তরের সাইফ উদ্দীন আহমদ খন্দকার, আজিজুল হক, জাতীয় শিশু কিশোর সংগঠন অংকুরের পরিচালক কাজী আরিফুর রহমান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১০

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১১

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১২

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৩

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৪

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৫

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৬

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৭

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১৮

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১৯

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

২০
X