কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪, ১০:২৮ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

জিএম কাদেরকে গ্রেপ্তারের দাবিতে ‘পিএনপি’র মশাল মিছিল

জিএম কাদেরকে গ্রেপ্তারের দাবিতে ‘বিএনপি’র মশাল মিছিল
জিএম কাদেরকে গ্রেপ্তারের দাবিতে ‘বিএনপি’র মশাল মিছিল

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ ১৪ দলীয় জোটকে ‘ফ্যাসিবাদের দোসর’ হিসেবে আখ্যায়িত করে অবিলম্বে তাদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছেন ১২ দলীয় জোট শরিক প্রগতিশীল জাতীয়তাবাদী দলের (পিএনপি) নেতাকর্মীরা।

বুধবার (০৯ অক্টোবর) সন্ধ্যায় বিজয়নগর পানির ট্যাংকি সংলগ্ন এলাকায় এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলপূর্বক এক সংক্ষিপ্ত বক্তব্যে প্রগতিশীল জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন বলেন, শেখ হাসিনা যাদের পরামর্শে নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দিয়ে গুম-খুন ও লুটতন্ত্রের পথ বেছে নেন, তাদের বিচার হতে হবে। অন্যথায় শহীদদের আত্মা শান্তি পাবে না। তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন সময়ে জনগণের দাবির বিরুদ্ধে জাতীয় পার্টি, ১৪ দলীয় জোট অবস্থান নেয়। তারা ছাত্র-জনতার ওপর পরিচালিত গণহত্যাকে সমর্থন করেছে। তাদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। অন্যথায় অভ্যুত্থান ব্যর্থ হতে পারে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-পিএনপির সাংগঠনিক সম্পাদক এম এ আরিফ, সিরাজুল ইসলাম সিরাজ, দপ্তর সম্পাদক হাজী মো. নুরুন্নবী, সহপ্রচার সম্পাদক মো. দুলাল হোসেন, শ্রমবিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, কেন্দ্রীয় নেতা দুলাল হোসেন, মিম মোহাম্মদ বিশাল প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১০

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১১

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১২

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

১৩

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৪

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

১৫

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

১৬

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

১৭

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

১৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের প্রতিনিধিদল 

১৯

গোসল করতে পুকুরে নেমে প্রাণ গেল ২ বোনের

২০
X