কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৪, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ

দুর্গোৎসব সম্প্রীতির বন্ধন আরও জোরদার করবে : গণতন্ত্র মঞ্চ

বক্তব্য রাখছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ছবি : সংগৃহীত
বক্তব্য রাখছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ছবি : সংগৃহীত

শারদীয় দুর্গোৎসব সম্প্রীতির বন্ধন আরও জোরদার করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা।

দুর্গাপূজার মহাসপ্তমীতে বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এমন আশাবাদ ব্যক্ত করেন তারা।

গণতন্ত্র মঞ্চের নেতারা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন। তারা সেখানে ভক্ত ও পূজারীদের শুভেচ্ছা জানান এবং তাদের সাথে সৌহার্দ্য বিনিময় করেন। গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতাদের মধ্যে ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম মহাসচিব হাবিবুর রহমান হাবিব, জেএসডির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট বেলায়েত হোসেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা আকবর খান, গণসংহতি আন্দোলনের সম্পাদকমন্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, মীর মোফাজ্জল হোসেন মোশতাক প্রমুখ।

মন্দিরে উপস্থিত ভক্তদের শুভেচ্ছা জানিয়ে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, দেবী দুর্গা সকল অশুভ এর বিরুদ্ধে মানবকল্যাণের বার্তা নিয়ে আসেন; দুর্গতিনাশিনী দেবী অসুরের বিরুদ্ধে মানুষকে উদ্বুদ্ধ করেন।

তারা বলেন, ধর্ম-বর্ণ-নির্বিশেষে জনগণের ঐক্য আর যুথবদ্ধতাই আমাদের শক্তি; বৈচিত্র্যের মধ্যেই আবার আমাদের শক্তি। তারা আরও বলেন, ধর্ম বিশ্বাসের কারণে রাষ্ট্র তার নাগরিকদের মধ্যে কোনোরূপ বৈষম্য করতে পারে না। ২০২৪ এর ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের পরিষ্কার ডাক- সকল পর্যায়ের বৈষম্যের বিলোপ সাধন।

ছয় দলীয় এই জোটের নেতারা বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় জনগণের সকল অংশকে যুক্ত করতে হবে। তারা আশাবাদ ব্যক্ত করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় এবারকার শারদীয় উৎসব সম্প্রীতির নতুন মেলবন্ধন নির্মাণ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

১০

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

১১

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

১২

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

১৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১৪

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১৫

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১৬

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১৭

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১৮

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৯

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

২০
X