কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪, ০৪:০১ এএম
অনলাইন সংস্করণ

শারদীয় উৎসবের মাধুর্য চিরকাল অম্লান থাকবে, প্রত্যাশা শরীফ আম্বিয়ার

ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জাসদের নেতৃবৃন্দ। ছবি : কালবেলা
ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জাসদের নেতৃবৃন্দ। ছবি : কালবেলা

শারদীয় দুর্গোৎসবের মাধুর্য চিরকাল অম্লান থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া। তিনি বলেন, বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আমরা শান্তিতে আছি। এই শান্তি ও সম্প্রীতির বন্ধন অটুট রেখেই দেশকে এগিয়ে নিতে হবে।

দুর্গাপূজার মহাসপ্তমীতে বৃহস্পতিবার (১০ অক্টোবর) ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশ জাসদ নেতারা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন। তারা সেখানে ভক্ত ও পূজারীদের শুভেচ্ছা জানান এবং তাদের সাথে সৌহার্দ্য বিনিময় করেন।

বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় নেতাদের মধ্যে আরও ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. মুশতাক হোসেন, মনজুর আহমেদ মনজু, আনোয়ারুল ইসলাম বাবু, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ইউনুসুর রহমান, বাংলাদেশ ছাত্রলীগ (বিসিএল) সভাপতি গৌতম চন্দ্র শীল। এ সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় ও মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শরীফ নুরুল আম্বিয়া বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা। কামনা করি, এই উৎসবের মাধুর্য চিরকাল অম্লান থাকবে।

তিনি বলেন, যে অসাম্প্রদায়িক চেতনা নিয়ে আমরা সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছি- তা জাতীয় জীবনে অক্ষুণ্ণ রাখার জন্য সজাগ থাকার বিকল্প নেই। অনেক রক্ত দিয়ে অর্জিত এই সম্প্রীতির বন্ধন কোনো মহলের স্বার্থে নস্যাৎ হতে দিতে পারি না। সব ধর্মের মানুষের ধর্ম পালনের সমান অধিকার রয়েছে। বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আমরা শান্তিতে আছি। এই শান্তি ও সম্প্রীতির বন্ধন অটুট রেখেই দেশকে অগ্রসর করে নিতে হবে। আপনাদের এই উৎসবে আসতে পেরে আমরা আনন্দিত।

ডা. মুশতাক হোসেন বলেন, জুলাইয়ের ছাত্র-গণঅভ্যুত্থানে সকল ধর্ম ও জাতিসত্ত্বার মানুষ অংশগ্রহণ করেছে একটি বৈষম্যমুক্ত সমাজ ও গণতান্ত্রিক ব্যবস্থার জন্য। এ জনআকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়ে যারাই সাম্প্রদায়িকতা ও স্বাধীন মত প্রকাশের বিরুদ্ধে দাঁড়াবেন, বাংলাদেশ জাসদ তাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রেখেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

পিডিপির ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

১০

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১১

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

১২

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১৪

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

১৫

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

১৬

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

১৭

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

১৮

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

১৯

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

২০
X