কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ০৫:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

কিছু দল ও ব্যক্তির আচরণ পরিস্থিতিকে আশঙ্কাজনক করছে : বাংলাদেশ জাসদ

বাংলাদেশ জাসদের লোগো। ছবি : সংগৃহীত
বাংলাদেশ জাসদের লোগো। ছবি : সংগৃহীত

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তির উসকানিমূলক আচরণ ও রাষ্ট্রদ্রোহীমূলক বক্তব্য দেশের রাজনৈতিক পরিস্থিতিকে আশঙ্কার জায়গায় ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ জাসদ।

মঙ্গলবার (২৫ মার্চ) বাংলাদেশ জাসদের সহ-দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন দাবি করে দলটি।

বিবৃতিতে বাংলাদেশ জাসদ সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বলেন, প্রায় সহস্রাধিক মানুষের জীবনের বিনিময়ে বিগত ফ্যাসিস্ট সরকারের পতনের ঘটনা কোনো স্বাভাবিক ঘটনা নয়। মহান মুক্তিযুদ্ধের মতোই সব ধর্ম, বর্ণের মানুষ একসঙ্গে এক কাতারে দাঁড়িয়ে এই লড়াই করে বিজয় ছিনিয়ে এনেছে। বিজয় ধরে রাখার জন্য জাতির ঐক্যবদ্ধ থাকতে হবে।

দলটির নেতারা বিগত ফ্যাসিস্ট সরকারের মদদদাতা লুটেরা, খুনিদের বিচার সম্পন্ন, দেশের কালাকানুন বাতিলসহ সংবিধান সংস্কারে ঐকমত্য জরুরি বলে উল্লেখ করেন।

তারা বলেন, এমন পরিস্থিতিতে কিছু রাজনৈতিক দল ও ব্যক্তির উসকানিমূলক আচরণ ও রাষ্ট্রদ্রোহীমূলক বক্তব্য দেশের রাজনৈতিক পরিস্থিতিকে আশঙ্কার জায়গায় ঠেলে দিচ্ছে। দেশে একটা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে। এর বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে সতর্ক থাকার আহ্বানও জানান তারা।

বাংলাদেশ জাসদ নেতারা বলেন, সেনাবাহিনী ও ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে যে সব বক্তব্য দেওয়া হয়েছে তা কোনো সুস্থ মস্তিষ্ক থেকে প্রসূত কিনা তাও সন্দেহের দাবি রাখে। এহেন পরিস্থিতিতে সরকারের কতিপয় সিদ্ধান্ত আগুনে ঘি ঢালার মতো পরিস্থিতি তৈরি করছে। সোহরাওয়ার্দী উদ্যান থেকে পাক বাহিনীর আত্মসমর্পণের সরকারি ভাস্কর্য নির্মাণের কার্যক্রম বাতিল করার সরকারি সিদ্ধান্ত অত্যন্ত নিন্দনীয়। ইন্দিরা মঞ্চ ও তর্জনী উঁচানো বঙ্গবন্ধুর ভাস্কর্য প্রকল্প নকশা থেকে বাদ দেওয়ার যে সিদ্ধান্ত সরকারের উপদেষ্টারা দিয়েছেন তা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির পথ সুগম করবে।

এ সময় অন্তর্বর্তীকালীন সরকারসহ সবাইকে এ ধরনের কর্মকাণ্ড, বক্তব্য ও সিদ্ধান্ত থেকে বিরত থাকার আহ্বান জানায় দলটি। সেই সঙ্গে দেশকে ঐক্যবদ্ধ রাখা ও গণতন্ত্রের যাত্রাকে নিরাপদ করতে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের দাবিও জানায় বাংলাদেশ জাসদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুশইনের চেষ্টা বিএসএফের, পুশআউট বিজিবির

সব মামলায় জামিন আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে টানা চতুর্থ দিনে বাড়ল স্বর্ণের দাম

সুপ্রিম কোর্ট সচিবালয় : আপিল শুনানি ১ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি

বিয়ের ক্ষেত্রে বাধ্যতামূলক হচ্ছে অনলাইন জন্মনিবন্ধন

বিশ্বরেকর্ড গড়ল কেপ ভার্দে

নামাজে রুকু না পেলে অধিকাংশ মানুষ যে ভুল করেন

মুন্সীগঞ্জে যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নিহত ১

ম্যাচের পরই ইরানকে দ্রুত যুক্তরাষ্ট্র ছাড়তে বলা হয়েছে, দাবি কোচের

মাদককাণ্ডে জাবির ২ নারী শিক্ষার্থী বহিষ্কার

১০

৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন একনেকে

১১

সংঘবদ্ধ ধর্ষণ / নিশামনি হত্যার নতুন তথ্য দিল পুলিশ

১২

বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে প্রক্রিয়া চলমান : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

সোনালী লাইফ ইন্স্যুরেন্সের নেতৃত্ব সম্মাননা অনুষ্ঠিত

১৪

নরসিংদীতে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১ 

১৫

জি-৭ সম্মেলন, ইরান চুক্তির পর ইউক্রেন যুদ্ধ বন্ধে নজর

১৬

ইসলামী ব্যাংক নিয়ে ৭ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা 

১৭

গণপিটুনির পর এবার বিএনপির সেই দুই নেতার সাংগঠনিক পদ স্থগিত

১৮

প্রেমের টানে চীন থেকে নবীনগরে যুবক

১৯

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

২০
X