কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪, ১০:০১ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ১০:০২ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি সবসময় হিন্দু সম্প্রদায়ের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে : টুকু

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : কালবেলা
বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : কালবেলা

বিএনপি সবসময় হিন্দু সম্প্রদায়ের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে বলে জানিয়েছেন দলটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

শনিবার (১২ অক্টোবর) সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দিতে টাঙ্গাইল জেলার গোপালপুর থানার হেমনগর বাজার এবং হেমনগর কলেজ মাঠে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে টুকু এসব কথা বলেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে একটি শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করে আসছি। এখানে আমরা সবাই সমান। আমরা সবাই বাংলাদেশি। আমরা কারও সঙ্গে কারও বিভেদ করি না। হিন্দু সম্প্রদায় যাতে নির্বিঘ্নে দুর্গাপূজা সম্পন্ন করতে পারেন, সেজন্য কাঁধে কাঁধ মিলিয়ে বন্ধুর মতো তাদের পাশে থাকতে দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দেন বিএনপির এই নেতা।

তিনি বলেন, শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে বর্তমানে কিছু মহল দেশে সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা করছে। এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এ ব্যাপারে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় এলে অতীতে দেশের বিভিন্ন স্থানে মন্দিরে হামলার ঘটনায় জড়িত আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচারের মুখোমুখি করা হবে।

এ সময় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল এবং পূজা কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে পুনরায় ফ্লাইট চালু করতে আগ্রহী লুফথানসা

রাতের আঁধারে বাংলাদেশে প্রবেশ, এলাকাবাসীর হাতে আটক ৪

করপোরেট রূপান্তরের নতুন যাত্রায় সুপার স্টার গ্রুপ

ফের সচল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিট

২০২৭ সাল থেকে এসএসসি পরীক্ষা জানুয়ারিতে: শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের ক্লাস নিয়ে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন বিআরটিএ পরিচালকের

হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

নবনিযুক্ত উপাচার্যের কর্মযজ্ঞে শাবিপ্রবি

টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

জামায়াতের অধিকাংশ এমপি জাফর ইকবালের মতো: রাশেদ খাঁন

১০

চিহ্নিত সন্ত্রাসী ‘চশমা সাইদ’কে গলা কেটে হত্যা

১১

প্রধান শিক্ষিকা চাঁদা চান-নিয়ে যান স্কুলের সম্পদ, অভিযোগ অন্য দুই শিক্ষিকার

১২

ঘূর্ণিঝড়ে ঘর হারানো বৃদ্ধার বসবাস খোলা আকাশের নিচে 

১৩

সড়কের পাশে রক্তাক্ত বৃদ্ধকে ফেলার সময় মাইক্রোচালক আটক

১৪

কৃষক কবির হোসেনের পরিবারের পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রী টুকুর

১৫

নতুন ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ সামনে আনল উত্তর কোরিয়া

১৬

২ ম্যাচ শেষে নকআউটের পথে যেসব দল

১৭

এই সিনেটররা আমার কাজ কঠিন করে তুলেছেন: ট্রাম্প

১৮

জাপানের অভিজ্ঞতায় প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: ববি হাজ্জাজ

১৯

অবশেষে যমজ কন্যা সন্তানসহ স্বামীর ঘরে ফিরলেন রিনা

২০
X