কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪, ০৮:১৫ পিএম
অনলাইন সংস্করণ

দুর্গাপূজা ও বিজয়া দশমীতে আওয়ামী লীগের শুভেচ্ছা

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা এবং বিজয়া দশমী উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে আওয়ামী লীগ।

শনিবার (১২ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এ শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় বাহাউদ্দিন নাছিম বলেন, হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সঙ্গে মিশে আছে চিরায়ত বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি। এ দেশের হিন্দু সম্প্রদায় আবহমানকাল ধরে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনে এই পূজা উদযাপন করে আসছে। দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সামাজিক উৎসবও। এই উৎসবে সমাজের সবস্তরের মানুষ একত্রিত হন, মিলিত হন আনন্দ-উৎসবে। এই উৎসব দেশের জনগণের মধ্যে পারস্পরিক সহমর্মিতা ও ঐক্য সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ অসাম্প্রদায়িক একটি রাজনৈতিক দল। আমরা আমাদের নিজস্ব চেতনা ও ঐতিহ্যের ধারায় ধর্মীয় স্বাধীনতা ও মূল্যবোধে বিশ্বাস করি। বর্তমানে অবৈধ অন্তর্বর্তী সরকারের আমলে দেশজুড়ে সাম্প্রদায়িক উসকানি, বিভিন্ন ধর্মীয় উপাসনালয়সহ হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণ ও তাদের বাড়ি-ঘর ভাঙচুর করা হচ্ছে। দুর্গাপূজার সময় সনাতন ধর্মের মানুষ ও মন্দিরে আক্রমণের ঘটনা ঘটছে, যা অত্যন্ত উদ্বেগজনক। যারা এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছে, তারা দেশ ও মানবতার শত্রু। আমি এসব অশুভ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি।

বাহাউদ্দিন নাছিম বলেন, খুব শিগগিরই অন্ধকার ভেদ করে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশের পুনর্জাগরণ হবে, এই আমাদের বিশ্বাস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মাটি-বালু খেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

১০

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

১১

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১২

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

১৩

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১৪

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

১৫

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১৬

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

১৮

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১৯

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

২০
X