কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪, ০৯:১০ পিএম
অনলাইন সংস্করণ

দেশ-সমাজ গঠনে নারীদের ভূমিকা রাখতে হবে : গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সৌজন্য ছবি
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সৌজন্য ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জাপানে এক মহিলা সমাবেশে বলেছেন, আল্লাহর সঙ্গে নিবিড় সম্পর্কের মাধ্যমে আদর্শ পরিবার গঠনের পাশাপাশি দেশ ও সমাজ গঠনে নারীদের ভূমিকা রাখতে হবে।

স্থানীয় সময় শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় ইসলামিক মিশন জাপানের মহিলা বিভাগের সভানেত্রী রাজিয়া বিলকিস মিমির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সভাপতি হাফেজ সাবের আহমদ। শনিবার (১২ অক্টোবর) দলটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মিয়া গোলাম পরওয়ার বলেন, নৈতিক চরিত্র ও মূল্যবোধ সম্পন্ন, মা-বাবার চক্ষু শীতলকারী আদর্শ সন্তান গঠনের পাশাপাশি জাপানে দাওয়াতে দ্বীনের কাজে জাপান প্রবাসী নারী বোনদের বিশেষ ভূমিকা পালন করতে হবে। বর্তমান আধুনিক যুগে এই কাজ নারী সমাজের জন্য চ্যালেঞ্জিং। আল্লাহর রেজামন্দি হাসিল ও পরকালীন জবাবদিহিতার অনুভূতি নিয়ে ইহকালীন ভারসাম্যপূর্ণ জীবন পরিচালনা করতে হবে এবং শান্তি ও পরকালীন মুক্তির জন্য নিরবচ্ছিন্নভাবে আমাদের প্রতিটি কাজ আঞ্জাম দিয়ে যেতে হবে। উম্মুল মু’মিনিন খাদিজাতুল কুবরা ও মা আয়েশার (রা.) পদাঙ্ক অনুসরণে ইসলামী সমাজ ও রাষ্ট্র গঠনে পুরুষের পাশাপাশি নারীদের ভূমিকা অত্যধিক গুরুত্বপূর্ণ।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

১০

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

১১

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

১২

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

১৩

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

১৪

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১৫

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

১৬

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১৭

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১৮

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

১৯

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X