কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪, ১০:৫৫ পিএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ১০:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

আওয়ামী প্রেতাত্মারা এখনো যড়যন্ত্র করছে : আমিনুল হক 

রাজধানীর রূপনগর আরামবাগের ঈদগাহ মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আমিনুল হক। ছবি : কালবেলা
রাজধানীর রূপনগর আরামবাগের ঈদগাহ মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আমিনুল হক। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদ্য সাবেক সদস্য সচিব আমিনুল হক বলেছেন, আওয়ামী স্বৈরাচারের প্রেতাত্মারা রাষ্ট্রের বিভিন্ন যন্ত্রগুলোতে বসে এখনো যড়যন্ত্র করে বেড়াচ্ছে। তাদের দ্রুত সময়ের মধ্যে সরিয়ে ফেলতে হবে, তা না হলে তারাই কিন্তু আপনাদের ওপর ভর করে বসবে।

রোববার (১৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর রূপনগর আরামবাগের ঈদগাহ মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, যারা গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণআন্দোলনে ছাত্র ভাইদের হত্যা করেছে, সাধারণ মানুষকে হত্যা করেছে, বিএনপির নেতাকর্মীদের হত্যা করেছে- সেই হত্যার রক্তের দাগ এখনো মুছে যায়নি। অথচ এই হত্যাকারীদের অনেকেই দেশের বিভিন্ন জায়গায় রাষ্ট্রীয় যন্ত্রে বসে আছে, বসে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রকারীদের দ্রুত সময়ের ভিতর অপসারণ করে আইনের আওতায় এনে বিচার করা হোক। পাশাপাশি শেখ হাসিনাসহ যারা বিভিন্ন দেশে অসংখ্য লাশের ওপর দিয়ে পালিয়ে গেছে, তাদেরও দেশে এনে বিচার কার্যক্রম শুরু করা হোক।

তিনি বলেন, যারা লাশের ওপর দিয়ে নিজেদের ক্ষমতাকে ধরে রাখার চেষ্টা করেছে, তাদের বিচার করা না হলে বাংলাদেশের মানুষ আপনাকে-আমাকে কখনো ক্ষমা করবে না।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, দেশের মানুষ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা করে- সরকার দ্রুততম সময়ে দেশে একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবে। যে নির্বাচনের মাধ্যমে দেশের সাধারণ মানুষগুলো তাদের বহুল প্রত্যাশিত ভোট দিবে, জনগণের ভোটে দেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। ঠিক তখনই আমরা দেশে একটা নির্বাচিত জনগণের সরকার দেখতে পাব।

রূপনগর থানা ছাত্রদলের আয়োজনে থানার প্রতিষ্ঠাতা সভাপতি মনিরুজ্জামান রনির পরিচালনায় এবং রূপনগর থানা বিএনপির আহ্বায়ক জহিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য মাহাবুব আলম মন্টু, রূপনগর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইন্জি. মজিবুল হক, যুগ্ম আহ্বায়ক অলিউল হাসনাত তুহিন, খায়রুল আলম নয়ন, যুবদল পল্লবী থানা সভাপতি হাজি নূর সালাম, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, রূপনগর থানা যুবদলের সভাপতি সোয়েব খান, সাধারণ সম্পাদক হাদিউল ইসলাম রাজীব, পল্লবী থানা ছাত্রদল সভাপতি জুয়েল খন্দকার, পল্লবী থানা মহিলা দল সদস্য সচিব সৈয়দা দিলারা পলি প্রমুখ।

কালবেলা/এমএ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

১০

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১১

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১২

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

১৩

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

১৪

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

১৫

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৬

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

১৭

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১৮

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১৯

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

২০
X