কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪, ১১:৫৫ এএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ১১:৫৬ এএম
অনলাইন সংস্করণ

জামায়াত আমিরের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নার্দিয়া সিম্পসন।

সোমবার (১৪ অক্টোবর) সকাল ৯ টা থেকে মগবাজারস্থ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ শুরু হয়। দলটির কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

সাক্ষাতের পর দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় ব্রিফ করবেন জামায়াত আমির।

এর আগে বাংলাদেশে নিযুক্ত গণপ্রজাতন্ত্রী চীনের অ্যাম্বাসেডর মি. ইয়াও ওয়েনের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা মুহাম্মদ শাহজাহানের নেতৃত্বে জামায়াত প্রতিনিধি দল। শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম নগরীর হোটেল রেডিসন ব্লুতে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।

চীনের অ্যাম্বাসেডর মি. ইয়াও ওয়েন শুরুতেই জামায়াত প্রতিনিধি দলকে স্বাগত জানান। মতবিনিময় কালে তিনি বাংলাদেশের সঙ্গে সুদীর্ঘ সম্পর্ক জোরদারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। চীনা দূত আর্থসামাজিক উন্নয়ন, গণতন্ত্রকে শক্তিশালীকরণসহ সামগ্রিক বিষয়ে দৃঢ় অবস্থান ব্যক্ত করেন।

চায়না একটি বৃহৎ জাতি হিসেবে বিশ্ব শান্তি, সৌহার্দ্য, সম্প্রীতি, রাজনৈতিক স্থিতিশীলতা, বাণিজ্যিক সম্পর্কের উন্নয়নের ক্ষেত্রে জামায়াতের পক্ষ থেকে সহযোগিতা প্রত্যাশা করা হয়। তিনিও তার সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন মুলুকে ফুটবলের জয়, গ্রুপ পর্বেই বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড দর্শক

২ যুগ পর বিদ্যুৎ পেল শতাধিক পরিবার

নিলামে উঠছে ম্যারাডোনার ‘হাত দিয়ে গোল’ দেওয়া সেই ঐতিহাসিক বল

শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

দেশে ফিরেছেন ৬৬ হাজারের বেশি হাজি, ৫৫ জনের মৃত্যু

ড্রেসিংরুমে আটকা খেলোয়াড়, মাঠে ১০ জনের তিউনিসিয়া!

বেইজিংয়ে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত

বোনকে শ্বাসরোধে হত্যার অভিযোগে ভাই-ভাবি গ্রেপ্তার

প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ১৩ স্বর্ণের বারসহ আটক ১

দুই আলোচিত অভিযানে পুরস্কৃত ডিএনসির গোয়েন্দা কর্মকর্তা মেহেদী হাসান

১০

মাদক ব্যবসায়ী-সেবনকারীদের তালিকা করুন: সমাজকল্যাণমন্ত্রী

১১

সিইউএফএলের ‘বিতর্কিত’ দরপত্র বাতিল

১২

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু

১৩

‘আজও অর্ধাঙ্গিনী’র ট্রেলার প্রকাশ, জীবন ও সম্পর্ক নিয়ে জয়ার আবেগঘন বার্তা

১৪

চীনকে সঙ্গে নিয়ে হরমুজ থেকে টোল আদায়ের পরিকল্পনা ইরানের

১৫

হাসপাতালে দুর্নীতি বন্ধ করাই আমার প্রধান লক্ষ্য: শামা ওবায়েদ

১৬

ব্যাংক থেকে ১২ লাখ টাকা তোলার পর মা-ছেলে নিখোঁজ

১৭

শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আরও দায়িত্বশীল হতে হবে: শিক্ষামন্ত্রী

১৮

পেকুয়ায় মৎস্য প্রজেক্ট দখল ঘিরে অভিযান, অস্ত্রসহ আটক ২

১৯

তিস্তার তীব্র ভাঙনে বিলীন ২৫ বসতবাড়ি

২০
X