বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪, ১২:৫০ এএম
অনলাইন সংস্করণ

ছাত্র আন্দোলনে শহীদ ওয়াসিমের মায়ের চিকিৎসায় বিএনপি

মা বেগম জোসনা বেগমের চিকিৎসাসেবার ব্যবস্থা করেছে বিএনপি। ছবি : কালবেলা
মা বেগম জোসনা বেগমের চিকিৎসাসেবার ব্যবস্থা করেছে বিএনপি। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী আন্দোলনের দ্বিতীয় শহীদ ওয়াসিম আকরামের মা বেগম জোসনা বেগমের চিকিৎসাসেবার ব্যবস্থা করেছে বিএনপি। তিনি কান ও গলার রোগে আক্রান্ত। এর চিকিৎসায় তিনি রোববার (১৩ অক্টোবর) কক্সবাজার থেকে চট্টগ্রামে আসেন।

পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) প্রেসিডেন্ট তারেক রহমানের নির্দেশে তাকে চিকিৎসাসেবা দেওয়া হয়।

জেডআরএফ‘র নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের তত্বাবধানে এবং জেডআরএফ রিহ্যাবিলিটেশন কমিটির আহ্বায়ক ডা. শাহ মুহম্মদ আমান উল্ল্যাহ ও সদস্য সচিব ডা. পারভেজ রেজা কাকনের ব্যবস্থাপনায় তাকে চিকিৎসাসেবা প্রদান করেন জেডআরএফের আজীবন সদস্য ও নাক-কান-গলা বিশেষজ্ঞ ডা. নুরুল করিম চৌধুরী। জোসনা বেগমকে হাসপাতালে নিয়ে আসেন ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান এবং চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সদস্যসচিব মো. ফারুক।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন শুরু হওয়ার পর গত ১৬ জুলাই বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে অংশ নিয়ে চট্টগ্রাম মহানগরের মুরাদপুরের কর্মসূচিতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন চট্টগ্রাম কলেজ ছাত্রদলের নেতা ওয়াসিম। তিনি ছিলেন কক্সবাজারের উপকূলীয় উপজেলা পেকুয়ার বাসিন্দা এবং চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী। গত বুধবার (৯ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে এবং তিনি কৃতিত্বের সাথে পাশ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১০

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১১

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১২

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৩

পর্তুগালের একাদশ ঘোষণা

১৪

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৫

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৬

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৭

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৮

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৯

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

২০
X