মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪, ০৯:২০ পিএম
অনলাইন সংস্করণ

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের শিবিরের তাৎক্ষণিক সংবর্ধনা

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রশিবিরের তাৎক্ষণিক সংবর্ধনা। ছবি : সংগৃহীত
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রশিবিরের তাৎক্ষণিক সংবর্ধনা। ছবি : সংগৃহীত

এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের তাৎক্ষণিক সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখা।

মঙ্গলবার (১৫ অক্টবর) দুপুর ২টায় রাজধানীর এক মিলনায়তনে প্রায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবির এ সংবর্ধনার আয়োজন করে। এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে শিবিরের ঢাকা মহানগর পশ্চিমের মিডিয়া বিভাগ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ডা. সাদেক আবদুল্লাহ। এ সময় তিনি শিক্ষার্থীদের হাতে ফুলের স্টিক তুলে দেন এবং মিষ্টি খাইয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

ঢাকা মহানগর পশ্চিম শাখার সভাপতি এইচএম সালাউদ্দিনের সভাপতিত্বে সাদেক আবদুল্লাহ বলেন, সৎ দক্ষ আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরির জন্য মেধাবীদের মূল্যায়নের বিকল্প নেই। যে জাতি মেধাবীদের মূল্যায়ন করতে পারে না, সে জাতি কখনো সামনে অগ্রসর হতে পারে না। মেধাবীরাই জাতির প্রেরণার উৎস।

সভাপতির বক্তব্যে সালাউদ্দীন বলেন, মেধাবীদের অনুপ্রাণিত করার পাশাপাশি নিজেদের দায়বদ্ধতা থেকেই ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখা অদম্য মেধাবীদের সংবর্ধনার আয়োজন করেছে। মেধাবীদের ভালো রেজাল্ট করার পেছনে তাদের অভিভাবক ও শিক্ষকরা বিশেষ অবদান রেখেছেন। অভিভাবক ও শিক্ষক সমাজকে শুধু ভালো রেজাল্ট নয়, ছাত্রদের নৈতিক দিক থেকেও গড়ে তুলতে হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল. ৯টি সাধারণ ও মাদরাসা এবং কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। তবে এবার মাদ্রাসা বোর্ডে পাসের হার বেড়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১০

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১১

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১২

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৩

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৪

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১৫

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১৬

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৭

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৮

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৯

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

২০
X