কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪, ০৯:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

জিয়া পরিবার বাংলাদেশের জন্য অপরিহার্য : জিলানী

লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে যৌথ কর্মিসভা। ছবি : কালবেলা
লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে যৌথ কর্মিসভা। ছবি : কালবেলা

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেছেন, আমরা এদেশের রাজনীতির জন্য অপরিহার্য না, কিন্তু জিয়া পরিবার দেশের জন্য অপরিহার্য। তিনি বলেন, কারও অপকর্মের দায় দল কখনোই নিবে না।

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে যৌথ কর্মিসভায় তিনি এসব মন্তব্য করেন।

জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও জাতীয়তাবাদী ছাত্রদলের যৌথ উদ্যোগে এই কর্মিসভার আয়োজন করা হয়। এসএম জিলানী বলেন, সারা দেশে জেলাভিত্তিক সাম্য ও মানবিক ন্যায়বিচারভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে তারেক রহমানের শুভেচ্ছা পৌঁছে দিচ্ছে স্বেচ্ছাসেবক দল।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, গতানুগতিক রাজনৈতিক ধারা থেকে বের হয়ে, রাজনৈতিক গুণগত মান উন্নয়ন করতে হবে। কোনো ব্যক্তির অপকর্মের দায় দল কখনোই বহন করবে না।

তিনি আরও বলেন, আমরা রাজনীতি করতে আসছি সম্মানের জন্য, টাকা উপার্জন করার জন্য আসি নাই, আমরা সবাই সন্মানের জন্য রাজনৈতিক করতে চাই। শহীদ জিয়াউর রহমান আদর্শ লালন করতে হবে, তার সম্পর্কে আমাদের জানতে হবে, জিয়াউর জীবনী সম্পর্কে আমাদের জানতে হবে।

আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সভাপতি ইয়াসিন আলী, ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আবু আফসান ইয়াহিয়া ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X