কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৪, ১০:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

কথা স্পষ্ট, দলের নিয়ম ভঙ্গ করলেই ব্যবস্থা : নয়ন

বক্তব্য দেন নুরুল ইসলাম নয়ন। ছবি : কালবেলা
বক্তব্য দেন নুরুল ইসলাম নয়ন। ছবি : কালবেলা

নেতাকর্মীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দিয়ে জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, কথা স্পষ্ট- দলের নিয়ম ভঙ্গ করলেই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। দল ভারী করার জন্য স্বৈরাচারের দোসরদের আশ্রয় দিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছি এবং নেব।

শুক্রবার (১৮ অক্টোবর) কুড়িগ্রামে দিকনির্দেশনামূলক যৌথ কর্মিসভায় তিনি এসব কথা বলেন। ‘আমরাই গড়ব আগামীর স্বপ্নের বাংলাদেশ’- স্লোগান সামনে রেখে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দিকনির্দেশনামূলক এই যৌথ কর্মিসভা অনুষ্ঠিত হয়।

নেতাকর্মীদের উদ্দেশে নুরুল ইসলাম নয়ন বলেন, আপনাদের মানুষের পাশে দাঁড়াতে হবে। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে কাজ করছি। আপনারাও (নেতাকর্মীরা) মানুষের সঙ্গে মিশে তাদের জন্য কাজ করেন। মানুষের ভালোবাসা নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। শোষণমুক্ত, স্বৈরাচারমুক্ত ও বৈষম্যহীন আগামীর বাংলাদেশ গড়তে হবে।

তিনি আরও বলেন, গতানুগতিক রাজনৈতিক ধারা থেকে বের হয়ে রাজনীতির গুণগত মান উন্নয়ন করতে হবে। কোনো ব্যক্তির অপকর্মের দায় দল কখনোই বহন করবে না। এটা সবাইকে মনে রাখতে হবে। কোনো ধরনের অন্যায়-অপকর্ম করলে বিন্দুমাত্র ছাড় দেওয়া হচ্ছে না, হবেও না- তিনি যেই হোন না কেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ ক্ষেত্রে ‘জিরো টলারেন্স নীতি’ গ্রহণ করেছেন।

অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে যুবদল সাধারণ সম্পাদক বলেন, সব রাজনৈতিক, মিথ্যা ও সাজানো মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। গুম-খুনের সঙ্গে যারা জড়িত ছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

যৌথ কর্মিসভায় প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী, ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহহিয়া, ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক শ্যামল মালুমসহ কুড়িগ্রাম জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X