কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৪, ০৯:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনাকে ফেরত না দিলে আন্দোলন : রাশেদ প্রধান

বক্তব্য দেন জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান। ছবি : কালবেলা
বক্তব্য দেন জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান। ছবি : কালবেলা

শেখ হাসিনাকে ফেরত না দিলে বাংলার মাটিতে ভারতবিরোধী আন্দোলন শুরু করা হবে বলে ঘোষণা দিয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে সাতক্ষীরা শহীদ আসিফ চত্বরে এক সংবর্ধনা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, গণহত্যার দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ১৮ নভেম্বরের মধ্যে তাকে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এই বিষয়ে মন্তব্য না করে জানিয়েছেন, শেখ হাসিনা ভারতে আছেন এবং থাকবেন। কথাবার্তা পরিষ্কার, শেখ হাসিনাকে ১৮ নভেম্বরের মধ্যে ফেরত দেন নতুবা বাংলার মাটিতে ভারতবিরোধী আন্দোলন শুরু করা হবে।

ফ্যাসিবাদবিরোধী ছাত্রঐক্যের অন্যতম সমন্বয়ক ও জাগপা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান ফারুকীর সাতক্ষীরায় আগমন উপলক্ষে জেলা জাগপা ছাত্রলীগের উদ্যোগে এই অনুষ্ঠান হয়। রাশেদ প্রধান বলেন, শেখ পরিবার বাংলাদেশে রাজনীতি করেছে নিজেদের সম্পদ বৃদ্ধি করা আর ভারতের সেবা করার জন্য। শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর তার দুই কন্যা শেখ হাসিনা আর শেখ রেহানা ভারতে বসবাস করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অনুমতি এবং নিরাপত্তা না দিলে শেখ হাসিনা এবং রেহানা বাংলাদেশে প্রবেশ করতে পারতেন না। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে এবারও তারা ভারতে আশ্রয় নিয়েছেন। শেখ পরিবার বাংলাদেশ নয়, হিন্দুস্তানকে তাদের দেশ মনে করে। তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেন, হাজারো শহীদের রক্তের বিনিময়ে আপনারা ক্ষমতায় এসেছেন। বৈষম্যবিরোধী আন্দোলনের সফলতায় আপনারা বৈষম্য করবেন না। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সব ছাত্র সংগঠন, সব গণতন্ত্রকামী রাজনৈতিক দল এবং সব শ্রেণি-পেশার মানুষকে প্রাপ্য সম্মান দিন। শুধু জুলাই-আগস্ট গণহত্যা নয়, শেখ হাসিনার বিরুদ্ধে পিলখানা, শাপলাচত্বর, লগি-বৈঠা গণহত্যার বিচার করুন।

এতে আরও বক্তব্য দেন- সর্বদলীয় ছাত্রঐক্যের সাবেক মুখপাত্র ও ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি নিজাম উদ্দিন আদনান, ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি খালেদ মাহমুদ, বাংলাদেশ ছাত্র মিশনের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মো. মিলন, রাষ্ট্রসংস্কার ছাত্র আন্দোলনের সমন্বয়ক কবি আহমেদ ইসহাক, সাতক্ষীরা জেলা জাগপা ছাত্রলীগের প্রধান সমন্বয়ক মোতাহার নেওয়াজ মিনাল, জেলা জাগপা ছাত্রলীগের অন্যতম সমন্বয়ক আরিফ হোসাইন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

পরিত্যক্ত সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

প্রতিবেশী দেশে হামলার হুমকি জেলেনস্কির, এক সপ্তাহের আলটিমেটাম

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

১০

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

১১

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

১২

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

১৩

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

১৪

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

১৫

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

১৬

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

১৭

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১৮

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১৯

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

২০
X