কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৪, ০৪:০৫ এএম
আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ১২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

আমার এক সন্তান শহীদ : ড. মাসুদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। ছবি : ভিডিও থেকে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। ছবি : ভিডিও থেকে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, আপনারা শুধু আমার নির্যাতনের কথা জানেন। তবে আজ প্রথম মিডিয়ার সামনে প্রকাশ করছি, আমার এক সন্তান শহীদ। এ কথা আমার পরিবার ছাড়া কেউ জানে না।

শনিবার (১৯ অক্টোবর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আয়োজিত মুফতি মুহাম্মাদ ওয়াক্কাস রহ. স্মরণসভায় তিনি এ কথা বলেন।

ড. মাসুদ বলেন, আমার সন্তানসম্ভবা স্ত্রীকে নিয়ে আমার শ্বশুর কেরানীগঞ্জের জেলখানায় (আমার সন্ধানে) দেখা করতে গিয়েছিলেন। তৎকালীন র‌্যাবের সদস্যরা আমার স্ত্রীকে গ্রেপ্তার করে গাড়িতে উঠিয়েছেন। আমার স্ত্রী বলেছে, দেখুন আমার শরীর খারাপ। তখন র‍্যাব বলেছে, তোমার স্বামীর সঙ্গে দেখা নেই তাহলে তোমার শরীর খারাপ হয় কী করে। এমন অনেক নির্যাতনের পথ পাড়ি দিয়ে আমরা আজ এখানে এসেছি।

তিনি বলেন, আমার স্ত্রীকে র‍্যাব-১ এর কার্যালয়ে নিয়ে যাওয়া হলো। সে সময় আমার আড়াই বছরের একটা সন্তান বাড়িতে অবস্থান করছে। আমার ৯০ বছরের বৃদ্ধা মা ওই সন্তানকে নিয়ে র‍্যাবের কার্যালয়ে গেলে বলা হলো আপনার সন্তানকে নিয়ে আসুন তারপর আপনার সন্তানের স্ত্রীকে নিয়ে যান। এরপর আমার স্ত্রীকে নিয়ে আসা হলো কোনোভাবে।

জামায়াতের এ নেতা বলেন, এ ঘটনার কয়েকদিন পরে আমার দ্বিতীয় সন্তানের জন্ম হলো। আমাকে খবর দেওয়া হলে আমি যাওয়ার জন্য উদ্যোগ নিলাম। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ থেকে জানানো হলো আপনি হাসপাতালে আসতে পারবেন না। কারণ, হাসপাতালের সবদিকে সবাই ঘিরে ফেলেছে। আসলে আপনিসহ আপনার সন্তান-স্ত্রী কেউ বের হতে পারবেন না। বললাম, আমি আসব, আমার সন্তানের মুখ দেখব। চিকিৎসক বলেছেন, সে কতক্ষণ বাঁচবে আমি জানি না। এগুলো আলোচনা করতে করতেই আমার সন্তান পৃথিবী থেকে চলে গেল।

জানাজা নির্ধারিত হলো, হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে জানাল আপনার সন্তানের জানাজা অনুষ্ঠিত হবে একটু পর। আমার নেতাদের আমি জানালাম যে, আমাকে যদি গ্রেপ্তার হতে হয়, ক্রসফায়ারে যেতে হয়, গুম হতে হয় তাও আমার সন্তানের জানাজায় আমি যেতে চাই। কিন্তু আমাকে জানানো হলো সংগঠনের সিদ্ধান্ত, তোমাকে সবর করতে হবে, তোমাকে এই মুহূর্তে আমরা প্রশাসনের মুখে ঢেলে দিতে চাই না।

ড. মাসুদ আরও বলেন, আমার শহীদ সন্তানের জন্য আপনাদের কাছে দোয়া চাই। আমি বিশ্বাস করি নবজাতক হিসেবে আল্লাহতায়ালা তাকে কবুল করেছেন। আল্লাহতায়ালা যেন তার সঙ্গে আমাকে জান্নাতে দেখা করার ব্যবস্থা করিয়ে দেন।

তিনি আরও বলেন, এ রকম পথ মাড়িয়ে যে বাংলাদেশ পেয়েছি, তা কোনো অবস্থায় বিপদের মুখে ফেলে দিতে পারি না। আমাদের নবজাতকরা শহীদ হয়েছে। আমাদের ভাইয়েরা শহীদ হয়েছেন, আমাদের বোনেরা শহীদ হয়েছেন, ছাত্র শ্রমিক যুবক শহীদ হয়েছেন, শহীদের এই বাংলাদেশে বিশ্বাস ঘাতকদের আর স্থান দেওয়া না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালের সাবেক প্যানেল মেয়র খোকন গ্রেপ্তার

গোনা হচ্ছে সিলেট শাহজালাল মাজারের ডেগ ও দানবাক্সের টাকা

দুদকের সার্চ কমিটি গঠন

ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলেন আইআরজিসির ফোর্স প্রধান 

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

১০

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

১১

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

১২

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

১৩

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

১৪

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

১৫

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

১৬

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

১৭

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

১৮

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

১৯

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

২০
X