কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪, ১০:০২ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনা ছাত্রলীগকে ‘সন্ত্রাসী বাহিনীতে’ পরিণত করেছিলেন : টুকু

সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : সংগৃহীত
সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ছাত্রলীগকে ‘সন্ত্রাসী বাহিনীতে’ পরিণত করেছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, ছাত্রলীগের ওপরে কোনো সন্ত্রাস ছিল না ফ্যাসিস্ট হাসিনার আমলে। বুধবার (২৩ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ‘বঙ্গীয় সাহিত্য সভা’ আয়োজিত ‘ছাত্রলীগ ও সন্ত্রাসের রাজনীতি’- শীর্ষক আলোচনা সভায় টুকু এ কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিভিন্ন সময় বিএনপি, ছাত্র সংগঠনগুলো এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা, তাদের বারবার সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রমাণ করেছে। যে ছাত্রলীগের হাতে মানুষের মৃত্যু হয়েছে, তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই।

তিনি বলেন, আওয়ামী লীগের গুণ্ডাতন্ত্রের বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল। আওয়ামী লীগ এবং তাদের নেতাদের গুণ্ডামিতে দেশ অত্যন্ত নাজুক অবস্থায় ছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত সাড়ে ১৫ বছর এই ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। বিএনপি এমন রাজনৈতিক দল- যারা জনগণের কথা বলে, জনগণের জন্য রাজপথে ছিল, আগামীতেও থাকবে।

দেশে ফ্যাসিবাদী শাসনের যাতে আর পুনরাবৃত্তি না ঘটে- সেই প্রত্যয়ে বিএনপির এই নেতা বলেন, ‘আপনারা যদি কোনো অপরাধীকে দেখেন, তাকে আটক করে পুলিশের হাতে তুলে দিন। আমরা আইনের শাসনের জন্যই এ কথা বলছি। শেখ হাসিনা পালিয়ে গেলেও প্রতিটি মুহূর্তে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছেন। এটা নিয়ে আমাদের হেলাফেলা করলে চলবে না। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। তাহলে দেশবাসী জুলাই বিপ্লবের সুফল ভোগ করতে পারবে।’

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলন সফল হয়েছে। দেশের সম্পদ রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব দেশের। বিগত আওয়ামী সরকার জাতীয় মর্যাদা ভূলুন্ঠিত করে ভারতকে প্রাধান্য দিতো। এ ধরনের অনৈতিক কাজ বন্ধ করতে হবে।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশের সাধারণ মানুষের ধৈর্যের বাধ ভেঙে যাচ্ছে। সরকারের উচিত, সর্বপ্রথম নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানো। মানুষ এখন চাল, ডাল, তরকারি থেকে শুরু করে নিত্যপণ্য কিনতে রীতিমতো হিমশিম খাচ্ছেন। নিত্যপণ্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে হবে।

সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, জুলাই বিপ্লবের অভূতপূর্ব ঐক্য বিনষ্ট করতে দেশের শত্রুরা বিদেশের মাটিতে বসে ষড়যন্ত্র করছে। মহান মুক্তিযুদ্ধের চেতনাকে যেমন নস্যাৎ করা হয়েছিল, ঠিক একই কায়দায় জুলাই বিপ্লবের চেতনাকেও নস্যাৎ করার ষড়যন্ত্র হচ্ছে।

অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খানসহ অন্যরা বক্তব্য রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১০

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১১

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১২

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৩

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৪

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৫

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৬

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৭

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৮

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৯

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

২০
X