কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪, ০৯:১৬ পিএম
অনলাইন সংস্করণ

দেশে অস্থিরতা তৈরির বহুমুখী তৎপরতা চলছে : সাইফুল হক

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দুই দিনব্যাপী কেন্দ্রীয় কমিটির সভার প্রথম অধিবেশন। ছবি : কালবেলা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দুই দিনব্যাপী কেন্দ্রীয় কমিটির সভার প্রথম অধিবেশন। ছবি : কালবেলা

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, দেশে অনাকাঙ্ক্ষিত অস্থিরতা তৈরির বহুমুখী তৎপরতা চলছে। ছাত্র-শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে, তাকে নষ্ট করারও বহুমুখী তৎপরতা অব্যাহত আছে বলে মনে করেন তিনি।

শুক্রবার (২৫ অক্টোবর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দুই দিনব্যাপী কেন্দ্রীয় কমিটির সভার প্রথম অধিবেশনে রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে রিপোর্ট প্রদানকালে সভাপতির বক্তব্যে এ কথা বলেন সাইফুল হক।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের ঐক্য বিনষ্ট হলে গণঅভ্যুত্থানের বিজয় হারিয়ে যেতে পারে, পতিত ফ্যাসিবাদী শক্তি ফিরে আসার ক্ষেত্র প্রস্তুত হবে।

এ ছাড়া তিনি বলেন, বিশেষ মহল বা গোষ্ঠীগত কোনো এজেন্ডার চাপে অন্তর্বর্তী সরকারকে বেসামাল হলে চলবে না। অতিউৎসাহী ও আবেগী অতিকথনে সরকারের বিভ্রান্ত হওয়ারও কোনো অবকাশ নেই।

অন্তর্বর্তী সরকার বিতর্কিত হয় বা বিপদে পড়ে এমন সব তৎপরতা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই সাধারণ সম্পাদক। তার শঙ্কা, অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে বড় বিপর্যয় ঘটে যেতে পারে।

সভায় রাজনৈতিক পরিস্থিতির উপর বক্তব্য দেন- দলের কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, শহীদুল আলম নান্নু, রাশিদা বেগম, এপোলো জামালী, সজিব সরকার রতন, সাইফুল ইসলাম, স্নিগ্ধা সুলতানা ইভা, নির্মল বড়ুয়া মিলন, মীর রেজাউল আলম, জুঁই চাকমা, মুক্তা ইসলাম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X