নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪, ০৮:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

সালাহ উদ্দীন রাজ্জাক ফের এলডিপির যুগ্ম মহাসচিব নির্বাচিত

সালাহ উদ্দীন রাজ্জাক। ছবি : সংগৃহীত
সালাহ উদ্দীন রাজ্জাক। ছবি : সংগৃহীত

ঢাকা সাংবাদিক ইউনিয়নের জনকল্যাণ সম্পাদক সিনিয়র সাংবাদিক সালাহ উদ্দীন রাজ্জাক ফের এলডিপির যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এলডিপির প্রতিষ্ঠাবার্ষিকী ও কেন্দ্রীয় সম্মেলনে এলডিপির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম যুগ্ম মহাসচিব হিসেবে সালাহউদ্দীন রাজ্জাকের নাম ঘোষণা করেন।

এ সময় সাবেক যোগাযোগমন্ত্রী ডক্টর কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমকে প্রেসিডেন্ট ও সাবেক মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী ডক্টর রেদোয়ান আহমেদকে মহাসচিব করে ২৫১ সদস্যবিশিষ্ট লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সাবেক এমপি মো. নুরুল আলম, ডক্টর নেয়ামুল বশির, ডক্টর আওরঙ্গজেব বেলাল, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মাহামুদ মোরশেদ, অধ্যক্ষ কে কিউ ই সাকলায়েন, সাবেক জেলা প্রশাসক মো. হামিদুর রহমান খান, অ্যাডভোকেট চৌধুরী এ.এম খায়রুল কবির খান পাঠান ও অধ্যাপক ওমর ফারুককে প্রেসিডিয়াম সদস্য করা হয়েছে।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শনিবার দিনব্যাপী এলডিপির প্রতিষ্ঠাবার্ষিকী ও কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়।

এলডিপির মহাসচিব ডক্টর রেদোয়ান আহমদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ, বীর বিক্রম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দসহ এলডিপি ও বিভিন্ন দলের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা পরিষদে এমপিদের কক্ষ নির্মাণে বরাদ্দ ৬ লাখ

ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন

বাগেরহাটে ৮ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে পদ হারালেন ছাত্রদল নেতা

কেক কেটে ও মিছিল করে আর্জেন্টিনাকে সমর্থন রাঙ্গুনিয়ার ইউএনও’র

২০টি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার 

বুধবার আর্জেন্টিনার পরাজয়ের সম্ভাবনা কতটুকু, কী বলছে বিশ্লেষণ

চট্টগ্রামের বর্জ্য রূপান্তর হচ্ছে সম্পদে, বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী জাপান

মনজুরুর রহমান পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনঃনির্বাচিত

আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে প্রাণ গেল যুবকের

১০

জন্মদিনে কানাডার সড়কে প্রাণ গেল বাংলাদেশি শিক্ষার্থীর

১১

বিশ্বকাপের ‘হাইড্রেশন ব্রেক’ ঘিরে বিতর্ক

১২

সংসদে হুটহাট নয়, নিয়ম ও সময় মেনে কথা বলতে হবে : স্পিকার

১৩

বিশ্বকাপে সৌদি আরবের পতাকা মাটিতে না রাখার কারণ কী

১৪

এক লাখ টন তেল নিয়ে চট্টগ্রাম বন্দরের পথে এমটি নিনেমিয়া

১৫

৬৮ বছরেও কেউ স্পর্শ করতে পারেনি বিশ্বকাপের যে রেকর্ড

১৬

প্রশ্নফাঁস ঠেকাতে টেলিগ্রাম নিষিদ্ধ করল ভারত

১৭

বেনজীরকে ফেরাতে চিঠি দিয়েছে দুদক

১৮

প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবমুখর মৌলভীবাজার

১৯

ফেসবুকে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা মেটার

২০
X