কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪, ১১:০৯ পিএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ০১:০৫ এএম
অনলাইন সংস্করণ

শেরেবাংলার মতো আদর্শিক নেতার আজ বড় অভাব : লায়ন ফারুক

শেরেবাংলা এ কে ফজলুল হকের সমাধিস্থলে লেবার পার্টি ও ঢাকাস্থ বরগুনা জেলা সমিতির নেতারা। ছবি : কালবেলা
শেরেবাংলা এ কে ফজলুল হকের সমাধিস্থলে লেবার পার্টি ও ঢাকাস্থ বরগুনা জেলা সমিতির নেতারা। ছবি : কালবেলা

দেশে আজ শেরেবাংলা এ কে ফজলুল হকের মতো আদর্শিক নেতার বড় অভাব বলে জানিয়েছেন ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষনেতা ও লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান।

তিনি বলেন, এ কে ফজলুল হক ছিলেন একজন দেশপ্রেমিক, আদর্শিক বাংলার বাঘ। তিনি তৎকালীন সরকারের শাসনামলে সরকারের সাথে বনি-বনা না হওয়ায় চাকরি ছেড়ে দেন। পরবর্তীতে কলকাতা হাইকোর্টে যোগদান করেন।

শেরেবাংলা এ কে ফজলুল হকের ১৫১তম জন্মবার্ষিকীতে শনিবার (২৬ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে মরহুমের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে লায়ন ফারুক এসব কথা বলেন।

লেবার পার্টির চেয়ারম্যান বলেন, এ কে ফজলুল হক ছিলেন একজন আদর্শিক নেতা, যিনি দানবীর ও বাংলার বাঘ নামে খ্যাত। তিনি ছিলেন ফটোগ্রাফিক মেমোরির অধিকারী, একবার যা দেখতেন বা পড়তেন- তা মুখস্ত হয়ে যেত। দোয়া করি, আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুন।

ঢাকাস্থ বরগুনা জেলা সমিতি আয়োজিত প্রয়াত এ কে ফজলুল হকের সমাধিস্থলে দোয়া অনুষ্ঠানে জেলা সমিতির সভাপতি জিয়াউল হক জুনু বক্তব্য রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন শেখ মহিউদ্দিন (লন্ডন প্রবাসী), অ্যাডভোকেট রুবেল, ইশা শরীফ সবুজ, চাষী মামুন, বাংলাদেশ লেবার পার্টির দলীয় মুখপাত্র মোঃ শরিফুল ইসলাম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

১০

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

১১

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

১২

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

১৩

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত

১৪

বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা

১৫

আর্জেন্টিনার পরাজয় কামনায় ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাচ্ছেন ব্রাজিল সমর্থকরা

১৬

লেবানন নিয়ে ট্রাম্পের প্রস্তাবের জবাব দিলেন আহমেদ আল-শারা

১৭

সম্পত্তি লিখে দিয়ে গৃহবন্দী বাবা-মা

১৮

হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

১৯

‎গাজীপুরে আ.লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

২০
X