কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪, ০৮:৩১ পিএম
অনলাইন সংস্করণ

সমবায় অধিদপ্তর ও ইউনিয়নকে বন্ধু হিসেবে কাজ করতে হবে : আব্দুস সালাম

ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার হলে বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫২তম বার্ষিক সভায় বক্তব্য দেন আব্দুস সালাম। ছবি : কালবেলা
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার হলে বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫২তম বার্ষিক সভায় বক্তব্য দেন আব্দুস সালাম। ছবি : কালবেলা

দেশকে এগিয়ে নিতে সমবায় অধিদপ্তর ও সমবায় ইউনিয়নকে বন্ধুর মতো একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

রোববার (১৭ অক্টোবর) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার হলে বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫২তম বার্ষিক সাধারণ সভা, ২০২৪-এ সভাপতির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

আব্দুস সালাম বলেন, সমবায় অধিদপ্তর ও সমবায় ইউনিয়ন এক সাইকেলের দুই চাকার মতো। দুই চাকা একসঙ্গে না চললে সামনেেএগোনো যায় না। অধিদপ্তরের কর্মকর্তারা চাইলে পুরো বাংলাদেশের সমবায় অঙ্গনকে পরিবর্তন করে দিতে পারেন। এখানে সমবায় ইউনিয়নেরও ভূমিকা আছে। উভয়কে সমানভাবে এগিয়ে যেতে হবে। বিএনপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে প্রশাসনের মেধাবীদের মূল্যায়ন করা হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।

এ সময় বিএনপির এই জ্যেষ্ঠ নেতা অভিযোগ করে বলেন, সমবায় আন্দোলন এনজিওর কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এনজিওর মাধ্যমে ব্যক্তি লাভবান হয়। আর সমবায় ইউনিয়ন উপকৃত হলে তা থেকে সবাই লাভবান হয়।

আব্দুস সালাম বলেন, সমবায় অধিদপ্তর ও সমবায় ইউনিয়নকে মুখোমুখি দাঁড় করানোর কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। এ অবস্থা থেকে সরে আসতে হবে। সমবায় প্রশাসনের কর্মকর্তা আর মাঠের সমবায়ীদের শত্রু নয়, বন্ধু হিসেবে কাজ করতে হবে। এটা খুবই জরুরি।

সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মো. শরিফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে অধিদপ্তরের অতিরিক্ত নিবন্ধক (ইপিপি) মো. আহসান কবীর, অতিরিক্ত নিবন্ধক (প্রশাসন) মো. হাফিজুল হায়দার চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১০

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১১

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১২

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৩

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৪

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৫

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৬

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৭

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৮

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৯

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

২০
X