কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩, ০৭:৩৭ পিএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ০৭:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

কোনো বেঈমান-মুনাফেককে ছাড় দেওয়া যাবে না: মেয়র তাপস

শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী’ উপলক্ষে  আলোচনা সভায় মেয়র তাপস। ছবি : কালবেলা
শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী’ উপলক্ষে আলোচনা সভায় মেয়র তাপস। ছবি : কালবেলা

বেঈমান, মুনাফেককে চিহ্নিত করতে হবে এবং আজকের দিনেও তাদের কোনো ছাড় দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

সোমবার (৭ আগস্ট) সন্ধ্যায় মহানগর নাট্যমঞ্চের কাজী বশির মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ আয়োজিত ‘বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন: বিদেশি প্রভুদের সাড়া না পেয়ে দিশেহারা বিএনপি : ওবায়দুল কাদের

শেখ ফজলে নূর তাপস বলেন, ‘শহীদ শেখ কামাল মুক্তিযুদ্ধের সময় জেনারেল ওসমানীর প্রথম এডিসি ছিলেন। দুই নম্বর এডিসি ছিল খুনি নূর। ’৭৫ এর ১৫ আগস্ট ঘাতকেরা আমাদের বাসা আক্রমণ করে বাবাকে, মাকে হত্যা করে। তারপর ঘাতকেরা ৩২ নম্বরে অবস্থানকারী খুনিচক্রকে জানায়। এরপর খুনিচক্র ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাসার ভেতরে প্রবেশ করতে শুরু করে। গুলি করতে করতে যখন ওরা বঙ্গবন্ধুর বাসার ভেতরে প্রবেশ করতে শুরু করল তখন গুলির আওয়াজে শেখ কামাল ঘুম থেকে ওঠে গেলেন। তিনি নিরাপত্তার দায়িত্বে থাকা সবাইকে ডাকার চেষ্টা করলেন। কাউকে পাওয়া গেল না। তিনি অস্ত্র নিয়ে নিচে নামলেন এবং খুনিদের প্রতিরোধ করার চেষ্টা করলেন। তখন তিনি দেখলেন যে তার ব্যাচমেট (খুনি নূর সেখানে দাঁড়িয়ে আছে)।’

তিনি বলেন, ‘সেনাবাহিনীতে ব্যাচমেটরা একে অপরের অনেক কাছের বন্ধু হয়ে যায়। একে অপরকে অনেক বিশ্বাস করে, আস্থা রাখে। কিন্তু সেখানে এত বড় বেঈমান, এত বড় মোনাফেক খুনি নূরকে দেখে তিনি হতভম্ব হয়ে গেলেন। বেঈমান মোনাফেক আমাদের পাশে থাকে, সাথে থাকে। তাই, আমাদের বেঈমান, মোনাফেককে চিহ্নিত করতে হবে এবং আজকের দিনেও তাদের কোনো ছাড় দেওয়া যাবে না।’

শেখ কামাল পরিপূর্ণভাবে তার পিতাকে অনুকরণ, অনুসরণ ও রপ্ত করেছিলেন উল্লেখ করে শেখ তাপস বলেন, ‘বুঝে, অবুঝে সকল সন্তানের কাছে তার পিতা একজন আইডল হন, একজন আইকন হন। সন্তান তার বাবাকে জ্ঞাতসারে, অজ্ঞাতসারে অনুকরণ করেন, অনুসরণ করেন এবং বাবার শিক্ষা-দীক্ষা নিজের মধ্যে রপ্ত করেন। শেখ কামাল পূর্ণরূপেই তার পিতাকে অনুকরণ করেছিলেন, রপ্ত করেছিলেন।’

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সজল কুন্ডুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য আনিছুর রহমান, ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বক্তারা শেখ কামালের জীবনী থেকে প্রস্ফুটিত হওয়ার, নিজেদের জীবন গড়ার অনেক উপকরণ রয়েছে বলে মন্তব্য করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ইব্রাহিমোভিচের মতে বিশ্বকাপ জিততে পারে যে দল

বাংলাদেশে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘একশো’ -এর যাত্রা শুরু

বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

নজরুলের গানে মুখর বারহাট্টা, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শতবর্ষে দিনব্যাপী কর্মশালা

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

ফরিদপুরে জিয়াউর রহমানের খনন করা খালে বাঁধ, বিপাকে কয়েক হাজার কৃষক

বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে করা যাবে যেসব কাজ

১০

বিয়ের ৬ মাস পার না হতেই লাশ হয়ে ফিরলেন কাজল রেখা

১১

ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা নিয়ে ‘১২তম ডিজিটাল সামিট’ অনুষ্ঠিত

১২

গৃহকর্মীকে হত্যা, স্ত্রীসহ পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রিমান্ডে

১৩

বিশ্বকাপের মাঝে অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

১৪

‘এই লড়াইয়ে যদি আপনাদের পতন হয়, আমাদের কিছু করার থাকবে না’

১৫

জুলাই-আগস্টের বিচারে ধীরগতি, আলামত নষ্ট হতে পারে : শিশির মনির

১৬

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 

১৭

বিশ্বকাপের মঞ্চে ছেলের জোড়া গোল দেখে কাঁদলেন মা

১৮

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে মাটি লুট, সমাধানে ‘বৃষ্টির অপেক্ষায়’ ইউএনও!

১৯

হিমালয়ে ওঠেও বাবার মতো উঁচু কিছু দেখেননি বাবর আলী

২০
X