কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪, ০৮:২২ পিএম
অনলাইন সংস্করণ

এই মুহূর্তে জাতীয় ঐক্যের বিকল্প নেই : জামাল হায়দার  

জনসভায় বক্তব্য রাখছেন মোস্তফা জামাল হায়দার। ছবি : সংগৃহীত
জনসভায় বক্তব্য রাখছেন মোস্তফা জামাল হায়দার। ছবি : সংগৃহীত

দেশে এই মুহূর্তে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।

বুধবার (৩০ অক্টোবর) বিকেলে কুষ্টিয়ার ভেড়ামারা শাপলা চত্বরে উপজেলা জাতীয় পার্টি আয়োজিত জনসভায় এ মন্তব্য করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার বলেন, দেশের সংকট এখনো কাটেনি। অতএব বিভিন্ন চিঠির (শরিকদের সাংগঠনিক কার্যক্রমে সহযোগিতা করতে তৃণমূলে বিএনপির চিঠি) অপব্যাখ্যা করে জনমনে বিভ্রান্তির সৃষ্টি করবেন না। নিজেদের মধ্যে যেখানে বিশৃঙ্খলা হচ্ছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সেখানে চিঠি দেওয়া হচ্ছে। দেশের গণতন্ত্র বিপন্ন করতে ষড়যন্ত্র থেমে নেই। আমাদেরও তাই ঐক্যবদ্ধ হতে হবে।

ভেড়ামারা উপজেলা জাতীয় পার্টির (জাফর) সভাপতি এমএ চাঁদ মণ্ডলের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন দলটির মহাসচিব ও সাবেক এমপি আহসান হাবিব লিংকন, প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলী আব্বাস খান, কেন্দ্রীয় নেতা হান্নান আহম্মদ খান বাবলু, কাজী নজরুল ইসলাম, কুষ্টিয়া জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর হাফিজ লালুসহ স্থানীয় নেতারা।

আহসান হাবিব লিংকন বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন হলেও তাদের দোসররা এখনো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় বসে রয়েছে। তারা অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র করছে। অবিলম্বে এসব ষড়যন্ত্রকারীদের অপসারণ করতে হবে। নইলে জুলাই-আগস্ট বিপ্লবের অর্জন ব্যর্থ হয়ে যেতে পারে। তিনি সরকারকে নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান।

জনসভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার বলেন, বিভিন্ন সংসদীয় আসনে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের প্রতি নির্দেশনা স্বরূপ যে চিঠি দেওয়া হচ্ছে, সেখানে জাতীয় ঐক্যের বিষয়ে বলা আছে। যদি কখনো বিএনপি-জাতীয় পার্টি অথবা বিএনপি-ভিপি নূরের কর্মীদের নিজেদের মধ্যে ঝগড়াঝাটি, মারামারি বাধে, আর এতে যদি জাতীয় ঐক্য বিনষ্ট হয়, তার চেয়ে দুঃখের আর কিছু হতে পারে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে আনোয়ার ইব্রাহিমের উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১০

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১১

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১২

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১৩

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১৪

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১৫

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৬

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৭

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৮

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৯

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

২০
X