কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৪, ০৯:৫১ পিএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ০৯:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার বিচার দাবিতে ঢাকায় ছাত্রদলের বিক্ষোভ

ছাত্রদলের মিছিলটি মিরপুরের টোলারবাগ থেকে শুরু হয়ে শিক্ষা অধিদপ্তরের সামনে গিয়ে শেষ হয়। ছবি : কালবেলা
ছাত্রদলের মিছিলটি মিরপুরের টোলারবাগ থেকে শুরু হয়ে শিক্ষা অধিদপ্তরের সামনে গিয়ে শেষ হয়। ছবি : কালবেলা

গণহত্যা ও গণতন্ত্র ধ্বংসের অভিযোগে শেখ হাসিনা ও তার দোসরদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবিতে বিক্ষোভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আকরাম আহমেদের নেতৃত্বে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরের টোলারবাগ থেকে মিছিলটি শুরু হয়ে মিরপুর-২ নম্বর শিক্ষা অধিদপ্তরের সামনে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে আকরাম আহমেদ বলেন, বিগত সাড়ে ১৫ বছরে দেশের গণতন্ত্র ধ্বংস করেছে স্বৈরাচার শেখ হাসিনা। বিএনপিসহ বিভিন্ন দলের অসংখ্য নেতাকর্মীকে গুম, খুন ও হত্যা করেছে। যারা গণতন্ত্রের কথা বলেছেন, তাদের গলা টিপে ধরেছে স্বৈরাচার ও তার দোসরা।

তিনি বলেন, দেশে গণহত্যা চালিয়ে হাজার হাজার ছাত্র-জনতা হত্যা করেছে। এখনো হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন অনেকেই। এর জন্য দায়ী শেখ হাসিনা ও তার দোসরদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। অন্তর্বর্তী সরকারের উচিত অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিচার করা।

বিক্ষোভ মিছিলে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের বিভিন্ন কলেজ থানা ও ওয়ার্ডের শত শত নেতাকর্মী অংশ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

১১

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

১২

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৩

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

১৪

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

১৫

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

১৮

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

১৯

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

২০
X