কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪, ১১:২১ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের নেতৃত্বে ভ্রাতৃত্বপূর্ণ সমাজ গড়ব : আমিনুল হক

ল্লবী থানা যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আমিনুল হক। ছবি : কালবেলা
ল্লবী থানা যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আমিনুল হক। ছবি : কালবেলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে তারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা শান্তিময়, সুন্দর ও সমৃদ্ধশালী বাংলাদেশ এবং ভ্রাতৃত্বপূর্ণ সমাজ গড়তে চান বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সাবেক সদস্যসচিব আমিনুল হক।

রোববার (৩ নভেম্বর) বিকেলে পল্লবী থানা যুবদলের উদ্যোগে মিরপুর-৬ নম্বর আদর্শ স্কুলের সামনে এক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গত ১৭ বছরে স্বৈরাচার আওয়ামী সরকার দেশের বিভিন্ন নদী-নালা-খাল ভরাট করে সিন্ডিকেটের মাধ্যমে অবৈধ স্থাপনা তৈরি করায় পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলেছে। এতে যে পরিমাণ পরিবেশ দূষণ ও অবনতি ঘটেছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খান খনন কর্মসূচির মাধ্যমে আমরা সেটাকে পুনরুদ্ধার করতে পারি। পরিবেশের অবনতি ও দূষণ রোধে খাল খনন কর্মসূচির বিকল্প নেই।

বিএনপি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা শান্তিময় সুন্দর ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে চায় জানিয়ে তিনি বলেন, সেই বাংলাদেশে মানুষকে গণতন্ত্রের জন্য আর কখনো রাজপথে নামতে হবে না। আমরা সেই বাংলাদেশ দেখতে চাই- যেই বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের জন্য রক্ত বা জীবন দিতে হবে না; আমরা সেই বাংলাদেশ দেখতে চাই, যেই বাংলাদেশের মানুষ একটা অসাম্প্রদায়িক ও সম্প্রতির বাংলাদেশ গড়তে পারে। সেই বাংলাদেশ দেখার জন্য আমাদের ভেতরে যদি কোনো ছোট-খাটো দ্বিধা-দ্বন্দ্ব ও ভুল বুঝাবুঝি থেকে থাকে, সেগুলো সরিয়ে ফেলতে হবে।

তিনি আরও বলেন, আমরা দেশের বৃহত্তর স্বর্থে, দেশের মানুষের কল্যাণের স্বার্থে, একটা সুন্দর সমাজ গড়ার স্বার্থে আমাদের ওই ছোট খাটো দ্বিধা-দ্বন্দ্বগুলো পরিত্যাগ করতে হবে। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটা ভ্রাতৃত্বপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সমাজ গড়তে চাই।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, আওয়ামী সরকারের শাসনামলে দেশে বৃক্ষনিধন করে যেভাবে জলবায়ু পরিবর্তনে অস্বাভাবিক একটা রূপ নিয়ে এসেছিল- এই অস্বাভাবিক রূপকে স্বাভাবিক রূপে নিয়ে আসতে আমাদের সকলকে বেশি বেশি করে গাছ লাগাতে হবে।

পল্লবী থানা যুবদলের সভাপতি হাজী নূর সালামের সভাপতিত্বে ও জাসাস-ঢাকা মহানগর উত্তর এর যুগ্ম আহ্বায়ক অ্যাড. আসরাফ আলী লিটনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনি, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য মাহাবুব আলম মন্টু, সাবেক কমিশনার সাজ্জাদ হোসেন, মিরপুর-৬ নম্বর মাদ্রাসা এ দারুল উলুম মসজিদ কমপ্লেক্স এর সভাপতি মীর সাফায়েত আলী,পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হুসাইন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী, রুপনগর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইন্জিঃ মজিবুল হক,পল্লবী থানা যুবদলের সাধারণ সম্পাদক যুবনেতা গোলাম কিবরিয়া প্রমুখ।

অনুষ্ঠানে স্থানীয় মুরুব্বিয়ান ও গণ্যমান্য ব্যক্তিগণের মাঝে কয়েকশ গাছের চারা বিতরণ করার পরে আদর্শ স্কুলের প্রাঙ্গনে কয়েকটি গাছের চারা রোপণ করেন আমিনুল হক। এরপর বাদ আসর পল্লবী থানার ৫ নং ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন এর সভাপতিত্বে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধন করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের প্রতিনিধিদল 

গোসল করতে পুকুরে নেমে প্রাণ গেল ২ বোনের

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ইব্রাহিমোভিচের মতে বিশ্বকাপ জিততে পারে যে দল

বাংলাদেশে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘একশো’ -এর যাত্রা শুরু

বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

নজরুলের গানে মুখর বারহাট্টা, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শতবর্ষে দিনব্যাপী কর্মশালা

১০

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

১১

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

১২

ফরিদপুরে জিয়াউর রহমানের খনন করা খালে বাঁধ, বিপাকে কয়েক হাজার কৃষক

১৩

বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’

১৪

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে করা যাবে যেসব কাজ

১৫

বিয়ের ৬ মাস পার না হতেই লাশ হয়ে ফিরলেন কাজল রেখা

১৬

ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা নিয়ে ‘১২তম ডিজিটাল সামিট’ অনুষ্ঠিত

১৭

গৃহকর্মীকে হত্যা, স্ত্রীসহ পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রিমান্ডে

১৮

বিশ্বকাপের মাঝে অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

১৯

‘এই লড়াইয়ে যদি আপনাদের পতন হয়, আমাদের কিছু করার থাকবে না’

২০
X