কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ০৩:০০ এএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ০৩:০২ এএম
অনলাইন সংস্করণ

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত না করা পর্যন্ত নেতাকর্মীরা রাজপথে থাকবে : ডা. জাহিদ

ডা. এজেডএম জাহিদ হোসেন। ছবি : সংগৃহীত
ডা. এজেডএম জাহিদ হোসেন। ছবি : সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ফ্যাসিবাদ বিদায় নিলেও এখনো আমরা মামলা থেকে রেহাই পাইনি। বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে এখনও মামলা রয়েছে। এখনো আমাদের অনেক নেতাকর্মী কারাগারে রয়েছে। সুতরাং ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে আমাদের যে লড়াই ছিল, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত না করা পর্যন্ত নেতাকর্মীরা রাজপথে থাকবে।

মঙ্গলবার (০৫ নভেম্বর) দুপুরে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে ঢাকায় আগামী ৮ নভেম্বর অনুষ্ঠেয় বিএনপির র‌্যালি সফল করতে শৃঙ্খলা উপকমিটির সভায় তিনি এ সব কথা বলেন। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এই র‌্যালি অনুষ্ঠিত হবে।

ডা. জাহিদ হোসেন দাবি করে বলেন, ফ্যাসিস্ট হাসিনাকে সরাতে জুলাই-আগস্টে দেশের মানুষের মাঝে যে গণঐক্য তৈরি হয়েছে, সে ঐক্যে ফাটল ধরানো যাবে না। ষড়যন্ত্র করে এই গণঐক্যকে নষ্ট করা যাবে না।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক ঐতিহাসিক দিন। দিবসটির এবারের তাৎপর্য ও গুরুত্ব অনেক বেশি। আশা করি, ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির র‌্যালিতে নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ অংশ নিবে।

তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনকে আমরা শ্রদ্ধা করি। কিন্তু কিছু লোক গণমানুষের আন্দোলন নিয়ে নানা কথা বলছেন। ফ্যাসিবাদের বিরুদ্ধে এবার (জুলাই-আগস্ট) আন্দোলন করতে গিয়ে আমাদের ৪৭২ জন নেতাকর্মী জীবন দিয়েছেন। বিগত ১৭ বছরে হাজার হাজার নেতাকর্মী শহীদ হয়েছেন। গুম, খুন ও নিপীড়নের শিকার হয়েছেন।

সভায় আরও বক্তব্য রাখেন- বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, কেন্দ্রীয় নেতা আমিরুল ইসলাম খান আলিম, ওমর ফারুক শাফিন, হায়দার আলী লেলিন, আকরামুল হাসান, হাবিবুর রশিদ হাবিব, ফজলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামল, আব্দুল সাত্তার পাটোয়ারী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১০

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১১

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১২

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৩

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৪

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১৬

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১৭

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১৮

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১৯

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

২০
X