কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪, ০৬:৫৯ পিএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ০৭:২১ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পকে জামায়াতের অভিনন্দন

ডা. শফিকুর রহমান ও ডোনাল্ড ট্রাম্প
ডা. শফিকুর রহমান ও ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে এবং তাকে নির্বাচিত করায় দেশটির জনগণকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির আমির ডা. শফিকুর রহমান বৃহস্পতিবার (৭ নভেম্বর) আমেরিকার জনগণ ও নির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়ে এক বিবৃতি দেন। এই বিবৃতি দলটির ফেসবুকের ভেরিফায়েড পেজে পোস্ট করা হয়েছে।

বিবৃতিতে তিনি বলেন, ‘গত ৫ নভেম্বর আমেরিকার জনগণ ডোনাল্ড জে ট্রাম্পকে আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করায় আমি দেশটির জনগণ ও তাকে অভিনন্দন জানাচ্ছি। আমরা আশা প্রকাশ করছি তিনি আমেরিকার পাশাপাশি বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালন করবেন। তিনি বিশ্বের বিভিন্ন স্থানে যুদ্ধ বন্ধের যে ঘোষণা দিয়েছেন, বিশ্ববাসী তার বাস্তবায়ন দেখতে চায়। আমি তার সুস্বাস্থ, দীর্ঘায়ু ও সফলতা কামনা করছি।’

বুধবার (৬ নভেম্বর, বাংলাদেশ সময়) শেষ হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ; ফলাফলও ইতোমধ্যে প্রকাশিত। নির্বাচনে বিজয়ী রিপাবলিকান পার্টির প্রার্থী এবং দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৯৪টি ইলেক্টোরাল ভোট এবং ৭ কোটি ২৬ লাখ ৫৭ হাজার ৮৭১টি সাধারণ ভোট।

ট্রাম্পের প্রধান প্রতিদ্বন্দ্বী ও যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস পেয়েছেন ২২৩টি ইলেক্টোরাল ভোট এবং ৬ কোটি ৭৯ লাখ ৪৯ হাজার ৮২৯টি সাধারণ ভোট।

এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৪৮ বছরের ইতিহাসে এক মেয়াদের বিরতিতে দ্বিতীয় বারের মতো দ্বিতীয় ব্যক্তি হিসেবে হোয়াইট হাউসের মসনদে বসবেন রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন এক যুবক, ভিডিও ভাইরাল

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

১০

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

১১

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

১২

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

১৩

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

১৪

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১৫

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

১৬

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

১৭

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

১৮

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

১৯

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

২০
X