কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪, ০১:০০ পিএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ০১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

সিঙ্গাপুর হাইকমিশনারের সঙ্গে কী বৈঠক হলো বিএনপির, জানালেন খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : সংগৃহীত

ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক ল’র সঙ্গে বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বৈঠকে দক্ষ জনশক্তি তৈরি করে সিঙ্গাপুরে পাঠানোর বিষয়ে কথা হয়েছে বলে তিনি জানান।

রোববার (১০ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ডেরেক ল’র সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান আমীর খসরু।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচিত সরকার ছাড়া বিনিয়োগ ও দ্বিপাক্ষিক সিদ্ধান্ত নেওয়া সহজ না বলে তারা জানিয়েছেন। এ ছাড়া দক্ষ জনশক্তি তৈরি করে সিঙ্গাপুরে পাঠানোর বিষয়ে আলোচনা হয়েছে। বিএনপির এই নেতা বলেন, বিভিন্ন সময় বিভিন্ন মোড়কে আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করছে। কিন্তু সেই সুযোগ তাদের নেই। তারা সব কিছু হারিয়ে ফেলেছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশ যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, খালদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়ে কিছু কাজ এখনো অসমাপ্ত রয়েছে। সমাপ্ত হলেই তিনি বিদেশে যাবেন। সেটা ২ দিনও লাগতে পারে, আবার ১ সপ্তাহও লাগতে পারে। তবে আমরা আশা করছি, বেশি সময় লাগবে না। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে ডেরেক ল’র সঙ্গে বিএনপির প্রতিনিধিদের প্রায় ঘন্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক ল’র নেতৃত্বে চার্জ দ্যা অ্যাফেয়ার্স মিচেল লো ও সিঙ্গাপুর হাইকমিশনের ডেস্ক অফিসার রাহুল আব্রাহাম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এনামুল হক চৌধুরী এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১০

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১১

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১২

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৩

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৪

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৫

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৬

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৭

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১৮

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৯

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

২০
X