কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ০৯:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

আওয়ামী ফ্যাসিবাদের কাছে কেউই রেহাই পায়নি : রিজভী

সাংবাদিক শফিক রেহমানকে ফুলেল শুভেচ্ছা জানান রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা
সাংবাদিক শফিক রেহমানকে ফুলেল শুভেচ্ছা জানান রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা

বিগত ১৫ বছরের শাসনামলে আওয়ামী ফ্যাসিবাদের কাছে কোনো শ্রেণির মানুষই রেহাই পায়নি বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বর্ষীয়ান সাংবাদিক শফিক রেহমানও তাদের ছোবল থেকে রক্ষা পায়নি। শুধু গণতন্ত্রের কথা বলা এবং অন্যায়ের প্রতিবাদ করায় এই বৃদ্ধ বয়সেও তাকে কারাগারে নেয় পতিত আওয়ামী স্বৈরশাসক। শুধু তাই নয়, বরেণ্য এই সাংবাদিককে তখন দেশ ছাড়তেও বাধ্য করা হয়েছিল। সোমবার (১১ নভেম্বর) বিকেলে ‘লাল গোলাপখ্যাত’ সাংবাদিক শফিক রেহমানের ৯০তম জন্মদিন উপলক্ষে রাজধানীর ইস্কাটনস্থ বাসভবনে তাকে ফুলেল শুভেচ্ছা জানাতে গিয়ে রিজভী এসব কথা বলেন।

রিজভী বলেন, শফিক রেহমান একজন বর্ষীয়ান সাংবাদিক। ৯০ বছর বয়সেও যিনি দেশ ও গণতন্ত্রের জন্য যে অবদান রেখেছেন, জাতির কাছে তা চিরস্মরণীয় হয়ে থাকবে।

ক্ষমতাচ্যুত বিগত আওয়ামী সরকারের সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ কখনই ভিন্নমত সহ্য করতে পারে না। কোনো রাজনৈতিক দল যদি প্রতিবাদ করে, তাহলে সে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে শুরু হয় অত্যাচার-নির্যাতন, দমনপীড়ন। কোনো গণমাধ্যম যদি সত্য কথা তুলে ধরে, তাহলে বন্ধ করে দেওয়া হয় সে গণমাধ্যম। আর কোনো সাংবাদিক যদি কলমের মাধ্যমে সত্য তুলে ধরার চেষ্টা করে, তাহলে তো আর রক্ষাই নেই। হয় খুন, না হয় গুম অথবা দেশত্যাগে বাধ্য করা হয়।

এ সময় বিএনপির সহঅর্থনৈতিকবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, সাবেক ছাত্রদল নেতা সঞ্জয় দে রিপন উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

১০

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১১

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

১২

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

১৩

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

১৪

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১৫

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

১৬

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১৭

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

১৮

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১৯

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X