কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪, ০৫:২৫ পিএম
অনলাইন সংস্করণ

বেগম রোজী কবিরের মৃত্যুতে আমীর খসরুর শোকবার্তা 

আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : সংগৃহীত
আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক সংসদ সদস্য বেগম রোজী কবিরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (১৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি দুঃখ এবং শোক প্রকাশ করেন।

বিএনপির সহদপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত শোকবার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক সংসদ সদস্য বেগম রোজী কবির (১৩ নভেম্বর) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।’

শোকবার্তায় আমীর খসরু আরও বলেন, ‘বেগম রোজী কবিরের মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। মরহুমা বেগম রোজী কবির ছিলেন গণমানুষের কল্যাণের জন্য নিবেদিত একজন নেত্রী। রাজনীতিতে তার বলিষ্ঠ ভূমিকা দলীয় নেতাকর্মীদের সবসময় অনুপ্রেরণা জোগাবে। দেশ ও দলের স্বার্থে নিষ্ঠাসহকারে দায়িত্ব পালনে তার কর্মকাণ্ড নিঃসন্দেহে প্রশংসনীয়। নিজস্ব মতাদর্শে তিনি ছিলেন নির্ভিক ও প্রত্যয়দৃঢ়। তার কর্মময় জীবনের সাফল্যের মূলে ছিল আদর্শনিষ্ঠ উদ্যম ও উদ্যোগ। জনঘনিষ্ঠ ও কর্মীবান্ধব রাজনীতিবিদ হওয়ার কারণেই তিনি জনগণ ও দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের নিকট ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। সমাজকল্যাণমূলক কাজকেই তিনি সবসময় অগ্রাধিকার দিয়েছেন। তার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে এক গভীর শূন্যতার সৃষ্টি হলো। আমরা একজন সত্যিকারের দেশপ্রেমিক রাজনৈতিক নেত্রীকে হারালাম। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দর্শনকে প্রতিষ্ঠিত করা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারের কবল থেকে গণতন্ত্রে উত্তরণের সাহসী সংগ্রামে মরহুমা বেগম রোজী কবিরের অবদান দল ও দেশবাসী চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।’

মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকার্ত পরিবার, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

১০

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

১১

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১২

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১৩

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১৪

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৫

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৬

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৭

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৮

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৯

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

২০
X