কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪, ০৬:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা উত্তর বিএনপির কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

ঢাকা উত্তর বিএনপির কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল। ছবি : কালবেলা
ঢাকা উত্তর বিএনপির কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল। ছবি : কালবেলা

ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির সব নেতাদের স্বাগত জানিয়ে রাজধানীতে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) উত্তরা এলাকায় এই মিছিল হয়। মিছিলটি উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠ থেকে রাজলক্ষ্মী, আজিমপুর, মুগ্ধ চত্বর হয়ে প্রধান প্রধান সড়ক পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

আনন্দ মিছিলে ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সদস্য সচিব মো. কামরুল জামান এবং মহানগর উত্তর যুবদলের সাবেক নেতা শিমুল আহমেদসহ দলের উত্তরা-পূর্ব থানা, উত্তরা-পশ্চিম থানা, উত্তরখান থানা, দক্ষিণখান থান, তুরাগ থানা ও মিরপুর থানার বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত সমাবেশে তারা বলেন, যোগ্য ও ত্যাগী নেতাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির দায়িত্ব দেওয়ায় সংগঠনের কার্যক্রম গতিশীল হয়েছে। তারা আরও বলেন, দীর্ঘ ১৫ বছরের স্বৈরশাসনের পর আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে জাতীয়তাবাদী শক্তিকে কাজ করতে হবে।

আমিনুল হককে আহ্বায়ক ও মোস্তফা জামানকে সদস্য সচিব করে গত ৪ নভেম্বর ঢাকা মহানগর উত্তর বিএনপির ছয় সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর, ফেরদৌসী আহমেদ মিষ্টি ও আব্দুর রাজ্জাক (দপ্তর)।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর ঢাকা মহানগর উত্তর বিএনপির দুই সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১০

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১১

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১২

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৩

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৪

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৫

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৭

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৮

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৯

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

২০
X