কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩, ০১:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

সরকারের পতন না হলে মানুষ চিরস্থায়ী বন্দি হয়ে যাবে : রিজভী

জাতীয়তাবাদী মহিলাদলের বিক্ষোভ সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা
জাতীয়তাবাদী মহিলাদলের বিক্ষোভ সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী অবৈধ। পতন না হলে চিরদিনের জন্য বাংলাদেশের জনগণ তার কাছে বন্দি হয়ে যাবে।

তিনি বলেন, ‘শেখ হাসিনার পতন ঘটাতে হবে। তার নেতৃত্বের আওয়ামী লীগের পতন ঘটাতে হবে। আমার আপনার সন্তানের নিরাপত্তার জন্য তার পতন ঘটাতে হবে। না হলে এই দেশে আর কেউ কথা বলতে পারবে না। চিরদিনের জন্য বাংলাদেশের জনগণ বন্দি হয়ে যাবে শেখ হাসিনার কাছে। এই বন্দিত্ব থেকে আমাদেরকে মুক্ত হতে হলে তার পতন ঘটাতেই হবে।’

বুধবার (৯ আগস্ট) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলাদলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক রায়ের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘এবার শেখ হাসিনা যে নির্বাচন দিবে আমাদেরকে চুপ থাকলে হবে না। আমরা শান্তিপূর্ণ সংগ্রামের মধ্য দিয়ে, মিছিল মিটিংয়ের মধ্য দিয়ে ও জনগণকে সঙ্গে নিয়ে শেখ হাসিনার নির্বাচন আমরা হতে দিব না। যতক্ষণ না নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা না হয়, শেখ হাসিনা পদত্যাগ না করে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে ৮০০ কোটি টাকা নাই হয়ে গেল, পাচার হয়ে গেল। তখন যিনি গভর্নর ছিলেন আতিউর রহমান তার দায় নাই? সেখানে তার তো দায় আছে। তিনি গভর্নর থাকা অবস্থায় ৮০০ কোটি টাকা উধাও হয়ে গেল, উনিই তো দায়ী। শেখ হাসিনা তাকে পুরস্কৃত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস প্রফেসর হিসেবে মর্যাদা দিয়েছেন।’

তিনি বলেন, ‘আমরা অনেক ঘটনা জানি। কখন কি ষড়যন্ত্র হয়, কাকে কোথায় ডেকে নিয়ে আসা হয়। নেতাদেরকে ধরে উধাও করা হয়, এরপর চার-পাঁচ দিন পর বলা হয় গোয়েন্দা হেফাজতে আছে। তারপর কয়েকদিন পর থানায় দেওয়া হয়।’

আরও পড়ুন : হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে রিজভী বলেন, ‘আজকে অনেকেই বলছেন মানুষ যখন তার অভিযোগ নিয়ে গোয়েন্দা কার্যালয়ে যায় সেখানে নানা ষড়যন্ত্র করা হয়। এখন গোয়েন্দা দপ্তর হয়েছে ভাতের হোটেল।’

রাশেদ খান মেননের সমালোচনা করে তিনি বলেন, ‘আপনি সম্রাটের মতো আজীবন ক্ষমতা ভোগ করবেন সুষ্ঠু নির্বাচন দিবেন না। আর আপনি কেউ গণতন্ত্রের পক্ষে কথা বললে রেজিনচেঞ্জের ষড়যন্ত্র পান। আপনারা বিনা ভোটের এমপি নিশিরাতের এমপি কয়দিন আগে না মেনন সাহেব আপনি নিজেই বলেছিলেন ২০১৮ সালে সুষ্ঠু নির্বাচন হয়নি।’

তিনি বলেন, ‘পানিসম্পদ মন্ত্রণালয়ের একটি প্রজেক্ট নিয়ে গেছে মন্ত্রণালয় থেকে যে প্রজেক্ট হচ্ছে ৪২ কোটি টাকার তার কনসালটেন্সি ধরেছে ১৭ কোটি টাকা। তাহলে কাজ হবে কিভাবে? এইটা হচ্ছে শেখ হাসিনার আমল।’

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং সঞ্চালনা করেন মহিলা দলের সিনিয়র যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিএনপির আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাটা অকেজো দুটি স্লুইচগেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X