কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪, ০৬:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ফ্যাসীবাদ পতনের ১০০তম দিন উপলক্ষে রূপনগরে জামায়াতের মিছিল

ঢাকার রূপনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা
ঢাকার রূপনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা

ঢাকা মহানগরী উত্তর বাংলাদেশ জামায়াতে ইসলামীর রূপনগর থানা ১৫ নভেম্বর ফ্যাসীবাদ পতনের ১০০ দিন উপলক্ষে ঢাকার রূপনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।

থানা জামায়াতের সেক্রেটারি মোশাররফ হোসেন ভুঁইয়ার পরিচালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রূপনগর থানার আমির মো. আবু হানিফ। পল্লবী দক্ষিণ থানা আমির মো. আশরাফুল আলম, পল্লবী মধ্য থানা আমির আবুল কালাম পাঠানসহ থানা কর্মপরিসদ সদস্য নুরুল ইসলাম, হাসান মো. ইউসুফ, হাসানুল বান্না চপল, ইঞ্জি. মো. মিজানুর রহমান, দেওয়ান মো. শাহজাহান, সাইফুল ইসলাম, নুরুন্নবী মানিক, লতিফুল খাবিরসহ থানার সর্বস্তরের জনগন এসময় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সহস্রাধিক শহীদ ও হাজার হাজার আহতের বিনিময়ে অর্জিত ২য় স্বাধীনতা রক্ষায় ছাত্র জনতা নির্বিশেষে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। সমাজের সকল স্তর থেকে ফ্যাসিবাদের বীজ উপরে ইসলামী সুমাহান রাষ্ট্র প্রতিষ্ঠা এখন সময়ের অপরিহার্য দাবি।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদ আমলের চাঁদাবাজি প্রথা বিলুপ্ত করতে হবে। দ্রব্যমূল্যের সিন্ডিকেট ভেঙে সকল পণ্য সর্বসাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে হবে।

রূপনগর থানার ঘরোয়া মোড় থেকে শুরু করে মিছিলটি এসময় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রূপনগর চলন্তিকা মোড়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১০

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১১

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১২

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১৩

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১৪

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৫

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৬

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১৭

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১৮

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১৯

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

২০
X