কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩, ০৭:১৮ পিএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ০৭:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ভারত থেকে ফিরেছে আ.লীগের প্রতিনিধি দল, বৃহস্পতিবার সংবাদ সম্মেলন

আওয়ামী লীগের লোগো।
আওয়ামী লীগের লোগো।

ভারত সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ আওয়ামী লীগের পাঁচ সদস্যের প্রতিনিধি দল। বুধবার (৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় প্রতিনিধি দলের সদস্যরা দেশে ফেরেন।

এদিকে ভারত সফরের সারসংক্ষেপ নিয়ে বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেল ৪টায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

আওয়ামী লীগের সংশ্লিষ্ট একটি সূত্র দৈনিক কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে, গত ৬ আগস্ট আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাকের নেতৃত্বে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, আরমা দত্ত ও অধ্যাপক মেরিনা জাহান ভারত যান।

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ‘বিজেপিকে জানুন’ কর্মসূচির অংশ হিসেবে দলটির আমন্ত্রণে বাংলাদেশ আওয়ামী লীগের পাঁচ সদস্যের প্রতিনিধি দল নয়াদিল্লি সফর করে।

সফরে সোমবার (৭ আগস্ট) নয়াদিল্লিতে ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি জে পি নাড্ডার সাথে বৈঠক করে আওয়ামী লীগের প্রতিনিধি দলটি।

বৈঠকে নাড্ডা বলেন, ‘বিজেপি ও বাংলাদেশ আওয়ামী লীগ দক্ষিণ এশিয়া অঞ্চলের বৃহত্তর স্বার্থে একসঙ্গে কাজ করবে।’

বিজেপি সভাপতি বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে দীর্ঘদিন ধরে বিজেপির সম্পর্ক রয়েছে। আমরা আগামী দিনে দলীয় পর্যায়ে যোগাযোগ জোরদার করে আমাদের সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চাই।’

বৈঠকে তারা দুই দলের পাশাপাশি দুই দেশের উন্নয়নের জন্য প্রতিনিধি পর্যায়ের সফর বিনিময়ের মাধ্যমে দলীয় পর্যায়ে সম্পর্ক আরো জোরদার করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। পরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. জয়শঙ্করের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করে আওয়ামী লীগের প্রতিনিধি দল।

প্রসঙ্গত, আগামী মাসে ভারতের দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এ সফরের আগে কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে দ্বিপক্ষীয় বিষয় ছাড়াও আগামী সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে প্রতিনিধিদলের সঙ্গে। তাই আওয়ামী লীগ প্রতিনিধিদলের সফরটি বিশেষ গুরুত্ব বহন করে।

এর আগে, গত ২১ মে আওয়ামী লীগের ১৭ সদস্যের প্রতিনিধিদল চায়না কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীন সফর করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: আওয়ামী লীগের কর্মসূচি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

ইসলামে পিতার সম্মান

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

ইরানের তেল খাতই হবে চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা

বাবা নেই, তবুও প্রতিদিন আছেন

উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের নদ-নদীর পানি বাড়ছে

সুখবর দিলেন সামান্থা

১০

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

১১

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

১২

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

১৩

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

১৪

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

১৫

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

১৬

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

১৭

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

১৮

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি; কমিটিও বিলুপ্ত

১৯

মাদরাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

২০
X