কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪, ০১:২৮ এএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ০১:৫৫ এএম
অনলাইন সংস্করণ

অন্তর্বর্তী সরকারকে আমরা ব্যর্থ হতে দেব না : লায়ন ফারুক

পুরোনো ছবি
পুরোনো ছবি

১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান বলেছেন, আমরা কোনোভাবেই অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেব না। এই সরকার ব্যর্থ হলে গণতন্ত্রকামী জনগণ ব্যর্থ হবে।

শনিবার (১৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রশাসন ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে আওয়ামী প্রেতাত্মাদের অপসারণের দাবিতে ‘আমার দেশ আমার অধিকার পার্টি’ আয়োজিত বিক্ষোভ সমাবেশে লায়ন ফারুক এসব কথা বলেন।

লায়ন ফারুক বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার বিএনপি ও সমমনা জোটগুলোর দীর্ঘ এক দশকের অধিক এবং ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ফসল। একটি অবাধ-সুষ্ঠু নির্বাচন আয়োজনে জনগণই এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে। এ সময় সরকারকে নির্বাচন ও সংস্কার ইস্যুতে আরও গতিশীল হওয়ার পরামর্শ দেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশের ওপর শকুনের ছায়া দেখতে পাচ্ছি। স্বৈরাচার আওয়ামী সরকারের পতন হলেও তাদের দোসররা এখনো প্রশাসনসহ বিভিন্ন জায়গায় লুকিয়ে থেকে নানা ষড়যন্ত্র করছে। তাদের লক্ষ্য বর্তমান সরকারকে অস্থিতিশীল করা। তাই এ ব্যাপারে সরকারসহ সবাইকে সজাগ থাকতে হবে। অবিলম্বে বাজার সিন্ডিকেট ভেঙে দিতে হবে। প্রশাসনের ভেতরে লুকিয়ে থাকা আওয়ামী প্রেতাত্মাদের অপসারণ করতে হবে।

লেবার পার্টির চেয়ারম্যান বলেন, শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও সেখানে বসে বাংলাদেশ ও অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে। ছাত্র-জনতার ওপর গণহত্যার নির্দেশদাতা হিসেবে অবিলম্বে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। এছাড়া বিদেশে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের অন্য মন্ত্রী-এমপি ও সরকারি কর্মকর্তাদেরও ফিরিয়ে আনতে হবে।

বাংলাদেশ লেবার পার্টির দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলাম বলেন, দেশকে অস্থিতিশীল করতে আজকে আওয়ামী সন্ত্রাসীরা বিভিন্নভাবে আন্দোলনের মাঠে আসার চেষ্টা করছে। আমরা পতিত আওয়ামী লীগকে ওপেন হতে দেব না। গণহত্যাকারী দল হিসেবে জনগণ তাদেরকে আর রাজনীতিতে ফিরতে দিবে না।

আমার দেশ আমার অধিকার পার্টির সভাপতি শওকত হোসেন তানজিলের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

এতে বক্তব্য রাখেন, জাগপার সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান, গণঅধিকার পরিষদের একাংশের সদস্য সচিব ফারুক হাসান, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X